রিয়াদের বিশ্রাম আরও একটা সিরিজ বাড়লো।বাংলাদেশের ক্রিেটারদের বাদ দাওয়ার ব্যাপারে এই বিশ্রাম শব্দটা বহুল প্রচলিত। অতীতে আমরা দেখেছি, এখন রিয়াদের ক্ষেত্রেও ত দেখছি।
Ireland এর সাথে হোম সিরিজে তিনি বিশ্রামে ছিলেন। আবার Ireland এর সাথে পরের সিরিজে আবার তিনি বিশ্রামে।
রিয়াদের ৬ নাম্বার ব্যাটিং পজিশনটা এখন মুশফিকুর রহিম এর দখলে এবং তিনি অসাধারণ খেলছেন এই পজিশনে। প্রথম ম্যাচে করলেন ২৬ বলে ৪৪। তারপরের মাচে ৬১ বলে ১০০!!!
যা বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।
বলা যায় নম্বর ৬ পজিশনটা এক প্রকার মুশফিকের দখলে পুরোপুরি।
তাহলে প্রশ্ন থেকে যায় যে,রিরাদ কি ওডিআই ওয়ার্ল্ডকাপ থেকে ছিটকে গেলেন???
হয়তো তিনি এখন পুরোপুরি বাদ নন। কারন নম্বর ৭ পজিশনটা যে এখন ও কেউ নিজের করে নিতে পারেন নাই। রাব্বিকে সেখানে খেলানো হয়েছে, আফিফ বেশ কিছু সিরিজে নিয়মিত মুখ ছিলেন।
এছাড়া মেহেদী মিরাজ আছেন।
যদি তারা কোনো কারণে ব্যর্থ হন, তাহলে রিয়াদের এখন ও ওয়ার্ল্ডকাপ খেলার সুযোগ আছে।
রান করা নিয়ে আসলে রিয়াদের তমন কোনো সমস্যা নেই। তিনি বেশ কিছু দিন ধরে প্রথম দিকে আছেন রান তোলার দিক দিয়ে। তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ছিলেন ।
রিয়াদের সমস্যা হলো স্ট্রাইক রেট। আধুনিক ক্রিকেতে ৬/৭ নম্বর পজিশনে বাট করে ৭০/৭১ স্ট্রাইক রেটে রান করা ঠিক মেনে নেওয়া যায় না।
