র‌্যাঙ্কিং বাংলাদেশের উন্নতি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭


টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং নিয়ে বাংলাদেশের হতাশা ছিল সবসময়ই। ছিল যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের পেছনেও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম ম্যাচ জিতে এক লাফে র‌্যাঙ্কিংয়ের সাতে উঠে গিয়েছিল টাইগাররা। ২ দিনের ব্যবধানে আজ কিউইদের বিপক্ষে টানা ২য় জয়ের পর সুখবর মিলল আরেকটি। অস্ট্রেলিয়াকে টপকে সেরা ৬-এ উঠে এসেছে মাহমুদউল্লাহরা।

২৪১ রেটিং পয়েন্ট নিয়ে আজ অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে বাংলাদেশ। অজিদের রেটিং পয়েন্ট ২৪০। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমানে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৭৮। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৭৩। বাংলাদেশের সামনে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। অন্যদিকে ২৬৩ রেটিং নিয়ে তিন নম্বরে ছিল নিউজিল্যান্ড। মাহমুদউল্লাহ রিয়াদরা যদি ৫-০ ব্যবধানে চলতি সিরিজটি জিততে পারেন। তাহলে বাংলাদেশের রেটিং বাড়বে ১৪ এবং হয়ে যাবে ২৪৮। ফলে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠে যেতে পারবে বাংলাদেশ দল।

৪-১ এ সিরিজ জিতলেও র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠার সুযোগ থাকছে বাংলাদেশের। তবে এক্ষেত্রে একটি শর্ত আছে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারতে হবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে।

 

কোন দল কত টাকা পেলো

আহমেদাবাদের পিচ নিয়ে হ্যাজলউড

ওয়ানডে, টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড

ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন ওয়ার্কলোডের ভিত্তিতে

মাহমুদুল্লাহ রিয়াদ বাদ নাকি বিশ্রাম?

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে প্রস্তুত টাইগাররা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা