বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে প্রস্তুত টাইগাররা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৯

 

আগামী ১৭ অক্টোবর শুরু হবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপ খেলতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া আরও একটি ম্যাচ খেলার ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারপার্সন আকরাম খান বলেন, ‘আমরা ৪ অক্টোবর ওমানে চলে যাব। সেখানে ট্রেনিং করব। ওমান থেকে দুবাইয়ে এসে প্রস্তুতি ম্যাচ খেলবো। সবকিছু ঠিক আছে।’


শুরুতে প্রথম পর্বের ভেন্যু ওয়ান যাবে বাংলাদেশ। সেখানে কন্ডিশনিং ক্যাম্প করার পর দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচের সূচি আছে। যার একটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আরেকটির সম্ভাব্য প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে বিসিবি চাইছে এর বাইরে আরও একটি ম্যাচ খেলতে, যেটি আইসিসির স্বীকৃত নয়।

প্রতিপক্ষ নিয়ে আকরাম জানালেন, ‘একটি দল শ্রীলঙ্কা। আরেকটি দল দেখতে হবে। দুইটা প্রস্তুতি ম্যাচ আমরা খেলছি। আইসিসির সূচি অনুযায়ীই।’

এদিকে প্রশ্ন উঠেছে ঘরের মাঠের সিরিজগুলোর উইকেটের চরিত্র নিয়ে। যেখানে স্পিন সহায়ক মন্থর উইকেটের ফায়দা নিয়ে অস্ট্রেলিয়াকে কুপোকাত করল স্বাগতিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচও একইভাবে জয় টাইগারদের। কিন্তু ওমানে গিয়ে খেলতে হবে স্পোর্টিং উইকেটে। এতে বিশ্বকাপের ঠিকঠাক প্রস্তুতি হচ্ছে কি ক্রিকেটারদের?

উইকেট ইস্যুতে আকরামের ব্যাখ্যা, ‘সমস্যা হচ্ছে একই মাঠে খেলায়। আমরা চেয়েছিলাম দুইটা ভেন্যুতে যাতে খেলা হয়। ওরাই চেয়েছে একটা ভেন্যুতে খেলতে। ওরা এখানেই খেলবে, এখানের বাইরে যাবে না। কিছু দিন আগে অস্ট্রেলিয়া খেলে গেছে, এখন নিউজিল্যান্ড খেলছে। উইকেটেরও তো বিশ্রামের প্রয়োজন আছে। সবকিছু বিবেচনায় রাখতে হবে। আমরা অনুরোধ করেছি আরও ভালো উইকেট রাখার।’

 

কোন দল কত টাকা পেলো

ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন ওয়ার্কলোডের ভিত্তিতে

বিশ্বকাপ টিকিট কিনবেন যেভাবে

তামিমের না খেলার উত্তর খুঁজেছেন মাশরাফি

রেকর্ডঝুড়িতে আরেকটি অধ্যায় সাকিবের

প্রিয় মেসিকে নিয়ে সাকিবের ভাবনা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা