প্রিয় মেসিকে নিয়ে সাকিবের ভাবনা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮

 

অনলাইন শপ দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ফেসবুক লাইভে অতিথি হয়ে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আলাপে সাকিবের ব্যক্তিগত বিষয় ছাড়াও উঠে আসে বাংলাদেশের আসন্ন নিউজিল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গও। এছাড়া কথা বলেন প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির দলবদল নিয়েও।
সাকিব বলেন, মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেছেন। এটাই তার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। যে অবস্থানে আছেন, সেখান থেকে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান। যেটা মেসির মনে হয়েছে বার্সেলোনায় থাকলে হয়তো পারতেন না। আর এজন্যই পিএসজিতে গেছেন।

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের প্রিয় ফুটবলার যে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সেটা আগেও নানা সময়ে জানিয়েছিলেন। এদিন আবারো সেটা বললেন।

দারাজের বিশেষ এ লাইভটির শেষ দিকে উপস্থাপক শ্রাবণ্য তৌহিদার র‌্যাপিড ফায়ারের (এক কথায় উত্তর) মুখোমুখি হন সাকিব। সেসময় তাকে প্রশ্ন করা হয়, প্রিয় ফুটবলার কে? সাকিবের দ্বিধাহীন উত্তর- মেসি।

ই-কমার্স প্রতিষ্ঠানের লাইভে অতিথি হয়ে আসলেও সাকিবের মুখে সারাক্ষণেই ছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনার কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বিশ্বসেরা এ ক্রিকেটার বলেন, দ্বিতীয় কিংবা তৃতীয় সারি প্রতিপক্ষ হিসেবে যারাই থাকুক না কেন, আমাদের মাথায় রাখতে হবে, নিউজিল্যান্ড জাতীয় দল আসছে। আর সেভাবেই আমাদের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে।

সাকিব আরও বলেন, তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে একটা দল গড়া হয় সবসময়। সবার কন্ট্রিবিউশন থাকাটা গুরুত্বপূর্ণ। একটা ম্যাচে যখন সবাই সেরাটা দিয়ে খেলে তখন যেকোনো ম্যাচই জেতা সম্ভব। আমাদের ক্রিকেটাররা সবাই এখন দলে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করছে। আর এজন্যই আমরা জিততে পারছি।

কোন দল কত টাকা পেলো

‘নরক’ মাতালেন বিশ্ব চ্যাম্পিয়নরা

আত্মসমর্পণ?

মেসিকে আটকাতে পারবেন কি ডালাসের খেলোয়াড়েরা?

হ্যাটট্রিকটাই পেলেন না মেসি

ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন ওয়ার্কলোডের ভিত্তিতে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা