‘নরক’ মাতালেন বিশ্ব চ্যাম্পিয়নরা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৪

সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত স্টেডিয়ামটিতে আগন্তুকদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চোখ ও মাথায় ঝিম ধরে। লাপাজ স্টেডিয়ামকে অনেকে আবার ‘নরক’ হিসেবে আখ্যায়িত করেন। সেই কারণে মেসিকে ডাগআউটেই বসিয়ে রেখেছিলেন স্কালোনি। 

মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাননি লিওনেল স্কালোনি। তাকে ডাগ আউটে রেখেই কাতার বিশ্বকাপ জেতা অন্যদের ওপরেই ভরসা রাখেন আর্জেন্টিনার এই কোচ। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নরা।

কর্তৃত্ব করতে থাকা দলটি প্রথম লিড নেয় ৩১ মিনিটে। জালে বল পাঠিয়ে দেন চেলসিতে খেলা আলবিসেলেস্তেদের তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

৩৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লাতিন দলটি। দুই মিনিট বাদেই গোল করেন আর্জেন্টিনার লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকো। ডি মারিয়ার ছোট্ট করে নেওয়া ফ্রি কিকে হেড দেন তিনি।

এরপর শেষ দিকে গোল করে দলের জয়ের ব্যবধান বড় করেন তরুণ উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। ইতালির লিগে খেলা নিকো ম্যাচের ৮৩ মিনিটে দলকে ৩-০ গোলের বড় জয় এনে দেন। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আত্মসমর্পণ?

মেসিকে আটকাতে পারবেন কি ডালাসের খেলোয়াড়েরা?

হ্যাটট্রিকটাই পেলেন না মেসি

প্রিয় মেসিকে নিয়ে সাকিবের ভাবনা

আবারও জমবে নেইমার- মেসির দ্বৈরথ

ফের মেসি-নেইমারের রসায়ন দেখবে বিশ্ব

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা