ওয়ানডে, টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬:৪১

সফর সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউ জিল্যান্ডের যার সূচি বৃহস্পতিবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের আগে-পরে মিলিয়ে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড। ২০১৩ সালের পর এবারই প্রথম ওয়ানডে ও টেস্ট খেলার জন্য কিউরা বাংলাদেশ সফরে আসছে। 

বিশ্বকাপের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যার সবগুলো দিবা রাত্রির। ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বিশ্বকাপ শেষ হতেই ২১ নভেম্বর টেস্টের জন্য ঢাকায় আসবে কিউই দল। যার প্রথমটি ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর। এর ভেন্যু অবশ্য এখনও ঠিক হয়নি। পরে জানিয়ে দেওয়া হবে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ।  

২১ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে- মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম 

২৩ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম 

২৬ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম

সব গুলো ম্যাচ হবে দিবা রাত্রির (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২১ নভেম্বর- নিউ জিল্যান্ডের টেস্ট দল ঢাকায় অবতরণ করবে।

২৩-২৪ নভেম্বর- দুই দিনের প্রস্তুতি ম্যাচ 

২৮ নভেম্বর- প্রথম টেস্ট 

৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট 

টেস্টের ভেন্যু এখনও ঠিক হয়নি

মাহমুদুল্লাহ রিয়াদ বাদ নাকি বিশ্রাম?

আবারও নির্বাচিত পাপন

র‌্যাঙ্কিং বাংলাদেশের উন্নতি

বিসিবির তহবিলে আছে ৯শ' কোটি টাকাঃ পাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা

সিরিজ সেরায় কারা কারা

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প