বিতর্কিত ঘটনায় ক্ষমা চাইলেন সাকিব!

আপডেট : ২২ জুন ২০২১, ০২:২০

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে মাঠে বিতর্কিত আচরণের পর ক্ষমা চাইলেন সাকিব আল হাসান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহামেডানের অধিনায়ক বলেন, ভবিষ্যতে আর এসবের পুনরাবৃত্তি করবেন না তিনি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার দুপুরে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে তিন দফায় বিতর্কিত ঘটনার জন্ম দেন সাকিব। প্রথমবার লাথি মারেন স্টাম্পে, একটু পর তিন স্টাম্প তুলে আছাড় মারেন। পরে মাঠ ছেড়ে যাওয়ার সময় অশালীন ভঙ্গি করেন আবাহনীর ড্রেসিং রুম বা গ্যালারির দিকে। সে সময় তিনি ও আবাহনী কোচ খালেদ মাহমুদ তেড়ে যান পরস্পরের দিকে।

সাকিবের আচরণ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফেইসবুকে লিখিত বক্তব্যে সাকিব জানান তার প্রতিক্রিয়া।

“প্রিয় ভক্ত ও অনুসারীগণ, মেজাজ হারানোর জন্য ও ম্যাচ নষ্ট করার জন্য আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি, বিশেষ করে, তাদের কাছে, যারা ঘরে বসে দেখছেন। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত হয়নি এভাবে প্রতিক্রিয়া জানানো, কিন্তু কখনও কখনও দুর্ভাগ্যজনকভাবে সবকিছুর বিরুদ্ধে এরকম হয়ে যায়।”

“মানবিক এই ভুলের জন্য আমি দলগুলির কাছে, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট অফিসিয়ালস ও আয়োজক কমিটির কাছে ক্ষমা চাইছি। আশা করি, ভবিষ্যতে আমি আর এরকম করব না। ধন্যবাদ ও ভালোবাসা সবার জন্য।”

ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন ওয়ার্কলোডের ভিত্তিতে

প্রিয় মেসিকে নিয়ে সাকিবের ভাবনা

নিজেকে নিয়ে সর্বকালের স্কোয়াড সাজালেন সাকিব

সাকিবের গুরুত্ব ফের প্রমাণ

সিরিজ সেরায় কারা কারা

সাকিবের নতুন মাইলফলক

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা