উন্নত প্রযুক্তি নিয়ে রিয়েলমি

আপডেট : ৩০ জুন ২০২২, ১৩:১৯

  

বড় আকারের রঙিন ডিসপ্লে ও উন্নত ফিচার নিয়ে বাজারে নতুন স্মার্টব্যান্ড উন্মোচন করেছে চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলমি। রঙিন ডিসপ্লের পাশাপাশি এ স্মার্টব্যান্ডে ব্লাড অক্সিজেন পরিমাপক (এসপিও২) ফিচারও দেয়া হয়েছে।

রিয়েলমি ব্যান্ড ২-এ ১ দশমিক ৪ ইঞ্চির টাচ ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ১৬৭–৩২০ পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিটস পিক। রিয়েলমির প্রথম ব্যান্ডে এ ডিসপ্লের আকার ছিল মাত্র শূন্য দশমিক ৯৬ ইঞ্চি। রিয়েলমি ব্যান্ড ২-তে ৫০-এর বেশি পরিবর্তনযোগ্য ডায়াল ফেস ব্যবহার করা সম্ভব। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে পছন্দের ছবি ডায়াল ফেসে ব্যবহার করতে পারবেন।

ব্যান্ড ২-এর ডিজাইনে ভালো পরিবর্তন নিয়ে এসেছে রিয়েলমি। এতে ১৮ মিলিমিটারের ইন্টারচেঞ্জেবল রিস্ট স্ট্র্যাপের সুবিধাজনক ব্যবহার নিশ্চিতে সাপোর্ট দেয়া হয়েছে।

অর্থাৎ এর ফলে আপনি আপনার পছন্দ বা জামার রঙের সঙ্গে মিল রেখে স্ট্র্যাপ পরতে পারবেন।

রিয়েলমি ব্যান্ড ২-তে জিএইচ৩০১১ সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি প্রতিনিয়ত ব্যবহারকারীর হূদস্পন্দন মনিটর করতে পারবে। পাশাপাশি হূদস্পন্দন অস্বাভাবিক হারে বাড়লে ব্যবহারকারীকে সে বিষয়ে সতর্ক করা হবে।


হূদস্পন্দন পরিমাপের পাশাপাশি রিয়েলমি ব্যান্ড ২-তে রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ধারণের সুবিধাও দেয়া হয়েছে। তবে রোগ নির্ণয় বা চিকিৎসায় এ স্মার্টব্যান্ড ব্যবহারের অনুমতি দেয়া হয়নি।

রিয়েলমির স্মার্টব্যান্ড ২-তে ক্রিকেট, হাইকিং, রানিং ও ইয়োগাসহ বিভিন্ন স্পোর্টস মোড ও ওয়ার্কিং মোড ট্র্যাক করার সুবিধা রয়েছে। পরবর্তী সময়ে ওভার দ্য এয়ারের (ওটিএ) মাধ্যমে ৯০টির বেশি স্পোর্টস মোড চালু করা হবে বলে অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।

ব্যান্ড ২-তে ব্লুটুথ ভার্সন ৫.১ দেয়া হয়েছে। এর ফলে অ্যান্ড্রয়েড ৫.১ বা আইওএস ১১ ও তার পরবর্তী ভার্সনের ডিভাইসে এ স্মার্টব্যান্ড ব্যবহার করা যাবে। এতে ২০৪ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। একবারের চার্জে টানা ১২ দিন ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির। রিয়েলমি ব্যান্ড ২-এর বাজারমূল্য ৩ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে হতে পারে। গ্যাজেটস থ্রিসিক্সটি

স্মার্টফোনের দাম বাড়ছে কেন

নজরকাড়া রিয়েলমি বুক স্লিম পারফরম্যান্সেও উচ্চসম্পন্ন

দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে হাজির রিয়েলমি নারজো ৩০

রিয়েলমিতে আইফোনের ফিচার

স্মার্ট ডিভাইস রিয়েলমির বাডস এয়ার

‘ডেয়ার টু লিপ’ স্লোগানে রিয়েলমি ৮

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা