‘ডেয়ার টু লিপ’ স্লোগানে রিয়েলমি ৮

আপডেট : ০৮ মে ২০২১, ০১:৫৮


বাজারে রিয়েলমি নিয়ে এলো তরুণদের জন্য আকর্ষণীয় মোবাইল। রিয়েলমি ৮ আসন্ন ঈদের সবচেয়ে ট্রেন্ডি এবং ফ্যাশনেবল স্মার্টফোন। ফোনটি খুবই হালকা। সুপার স্লিম এবং স্টাইলিশ রিয়েলমি ৮ এর ওজন মাত্র ১৭৭ গ্রাম ও পুরুত্ব ৮ মিলিমিটারের চেয়েও কম। রিয়েলমি ৮ হেলিও জি ৯৫ গেমিং প্রসেসরযুক্ত প্রথম স্মার্টফোন যাতে রয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে।

রিয়েলমি ৮ সাইবার সিলভার এবং সাইবার ব্ল্যাক এই দুটি রঙে পাওয়া যাচ্ছে এবং দাম মাত্র ২২,৯৯০ টাকা। রিয়েলমি সি২৫ এর দুটি ভ্যারিয়েন্ট (৪+৬৪ জিবি) ও (৪+১২৮) জিবির দাম যথাক্রমে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা ও ১৪ হাজার ৯৯০ টাকা এবং ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।

 বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো নিজেদের স্লোগান তাদের পণ্যে ফুটিয়ে তোলে, সেই অত্যাধুনিক ডিজাইনের আলোকে রিয়েলমি ৮ এর ব্যাকশেলে ‘ডেয়ার টু লিপ’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ফিউচুরিস্টিক ডিজাইন এবং ব্র্যান্ড স্পিরিট। পাশাপাশি, হেলিও জি৯৫ গেমিং প্রসেসর থাকায় যে কোনো হেভি গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অব ডিউটি, অ্যাসফাল্ট নাইন দীর্ঘ সময় অনায়াসে খেলা যাবে।

রিয়েলমি ৮ এ রয়েছে ৬৪ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ১১৯ ডিগ্রির সঙ্গে ৮ মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ম্যাক্রো লেন্স এবং বি অ্যান্ড ডব্লিউ পোর্ট্রেট লেন্সের ক্যামেরা সেটআপ। টিল্ট-শিফট মোড, স্টারি মোড, ট্রেন্ডি পোর্ট্রেট, ডুয়াল-ভিউ ভিডিও এবং এনহ্যান্সড ভিডিও স্টেবিলাইজেসনের মতো অন্যান্য ফিচার ব্যবহার করে তরুণ ব্যবহারকারীরা চমৎকার সব ছবি এবং সব রকম ভিডিও ধারণ করতে পারবেন।

স্মার্টফোনটিতে রয়েছে ৩০ ওয়াট ডার্ট চার্জযুক্ত ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারিযুক্ত রিয়েলমি ৮ ব্যবহারকারীদের দিবে ৪০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা এবং মাত্র ২৬ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে।

দেশের সকল আউটলেট এবং অনলাইন মার্কেটপ্লেস থেকে ক্রেতারা এই ফোনগুলো কিনতে পারবেন। চলমান পরিস্থিতিতে গ্রাহকদের হোম ডেলিভারি সুবিধাও রেখেছে প্রতিষ্ঠানটি। কেনার জন্য কল করতে পারেন ০১৮৭৩৯০২৬৬৯ অথবা ০১৮১১১৯৩৭৭৫ নম্বরে ।

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

স্মার্টফোনের দাম বাড়ছে কেন

উন্নত প্রযুক্তি নিয়ে রিয়েলমি

পুরোনো ফোন বিক্রির আগে কী করবেন

নজরকাড়া রিয়েলমি বুক স্লিম পারফরম্যান্সেও উচ্চসম্পন্ন

দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে হাজির রিয়েলমি নারজো ৩০

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা