দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে হাজির রিয়েলমি নারজো ৩০

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০২:০৮

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র নারজো সিরিজ সবসময়ই গেমারদের প্রত্যাশা পূরণ করেছে। ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নারজো সিরিজ অনবদ্য। তরুণ গেমারদের চাহিদা মেটাতে, রিয়েলমি আবারও বাজারে নিয়ে এসেছে- তাদের নারজো সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন।

রিয়েলমি নারজো ৩০ স্মার্টফোনটি ‘জেড জেনারেশন’র তরুণ স্মার্টফোন ব্যবহাকারীদের দেবে দুর্দান্ত গতি ও পারফরম্যান্সের সমন্বয়ে অনবদ্য স্মার্টফোন অভিজ্ঞতা। স্বাভাবিকভাবেই ব্যবহারকারীদের মনে প্রশ্ন জাগতে পারে যে, কেন এই স্মার্টফোনটি বাজারের অন্য মোবাইলের চেয়ে আলাদা বা কীভাবে এটি তরুণ গেমারদের প্রত্যাশা পূরণ করবে। বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন : https://cutt.ly/BuyNow_narzo30


দুর্দান্ত পারফরম্যান্স ও সুপার স্মুথ ডিসপ্লে

নারজো-৩০ স্মার্টফোনে আছে, মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর; যা ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত পারফরম্যান্স। এমন শক্তিশালী হাইলি অপটিমাইজড গেম-ওরিয়েন্টেড প্রসেসরের সাহায্যে তরুণ গেমাররা কল অব ডিউটি, অ্যাসফাল্ট ৯-এর মতো যেকোনো হেভি গেম খেলতে পারবেন অনায়াসে। শুধু তাই নয়, ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত দুটি উচ্চ-কর্মক্ষমতার কর্টেক্স-এ৭৬ কোর ও ২ গিগাহার্টজ পর্যন্ত ছয়টি উচ্চ-দক্ষতার কর্টেক্স-এ৫৫ কোর ব্যবহারকারীদের দিবে চমকপ্রদ গেমিং অনুভূতি। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি, ৯০ হার্টজ ফুল এইডি প্লাস আল্ট্রা স্মুথ ডিসপ্লে’র ফলে ব্যবহারকারীরা স্মুথ ও সাবলীলভাবে এ স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। মোবাইলটির ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও ৫৮০ নিটস পর্যন্ত ব্রাইটনেস দেবে অসাধারণ অডিও ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফলে, গেমিং-এর সময় যেকোনো কৌশলী পদক্ষেপ নিতে ব্যবহারকারীরা অনেক স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং স্মুথ অনুভূতি পাবেন। স্ক্রিন কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট ফাংশন থাকার কারণে দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও আপনি চোখের ওপর কোনো চাপ অনুভব করবেন না। ফলে এ কথা বলাই যায় যে, এ ফোনের পারফরম্যান্স অসাধারণ এবং এর দুর্দান্ত ডিসপ্লে ব্যবহারকারীদের গেমিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে অন্য মাত্রায়।

ট্রেন্ডি এবং গতিশীল ডিজাইন

রেসিং টেক্সচার-এর অন্তর্ভুক্তি নারজো ৩০’র ডিজাইনে অনন্য মাত্রা যোগ করেছে। এর রেস ট্র্যাকের ক্লাসিক ভি আকৃতি লাইনের আদলে তৈরি করা ডিজাইন তরুণ প্রজন্মের গেমারদের দেবে স্টাইলিশ আউটলুক। এটি ডিজাইন করা হয়েছে উন্নত ডুয়েল টেক্সচার স্প্লাইসিং প্রসেস ও নতুন অপটিক্যাল কোটিং প্রযুক্তির সমন্বয়ে। ফলে, এই ফোন স্বচ্ছ ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করতে সক্ষম। অ্যান্ড্রয়েড ১১ ও রিয়েলমি ইউআই ২.০ সমৃদ্ধ স্মার্টফোনটি ব্যবহারকারীদের দিবে দ্রুত, মসৃণ ও নিরাপদ ব্যবহারের অভিজ্ঞতা। এটি তরুণদের নিজের নান্দনিকতা প্রকাশে বিভিন্ন বিকল্প থেকে চাহিদা ও ইচ্ছামত কাস্টমাইজ করার স্বাধীনতা দেবে। এমন চমৎকার দিকগুলোই এ ফোনের ডিজাইনকে ট্রেন্ডি এবং স্টাইলিশ করে তুলেছে।

শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সমৃদ্ধ নারজো-৩০ স্মার্টফোনে পুরো চার্জিং প্রক্রিয়ার জন্য রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা সুরক্ষা। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, এ স্মার্টফোনটি স্ট্যান্ডবাই মোডে এক মাসের বেশি স্থায়ী হতে পারে। একবার চার্জ দিয়েই এ ফোনে ১৬ ঘণ্টা স্ট্রিমিং উপভোগ করা যাবে এবং ১১ ঘণ্টা গেম খেলা যাবে। শুধু তাই নয়, এর শক্তিশালী ৩০ ওয়াট ডার্ট চার্জের মাধ্যমে এ ফোনটি শতভাগ চার্জ হতে সময় নেয় মাত্র ৬৫ মিনিট এবং ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ২৬ মিনিট।

এ ফোনের চমকপ্রদ সুপার পাওয়ার সেভিং মোড ব্যবহার করে মাত্র ৫ শতাংশ ব্যাটারি চার্জ নিয়ে কথা বলা যায় ২.৪ ঘণ্টা অথবা স্ট্যান্ডবাই মোডে রাখা যায় ৪০ ঘণ্টা। এমন সুপার পাওয়ার সেভিং মোড ব্যবহারকারীদের যেকোনো জরুরি ক্ষেত্রে কাজে আসবে। এছাড়াও ডার্ট চার্জের সাহায্যে গেমিংয়ের সময়ও ফোনটি সহজেই চার্জ দেয়া যায় এবং এ ফোনটি ব্যবহারকারীদের দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ প্রদান করতে সক্ষম।

স্মার্টফোনের দাম বাড়ছে কেন

উন্নত প্রযুক্তি নিয়ে রিয়েলমি

নজরকাড়া রিয়েলমি বুক স্লিম পারফরম্যান্সেও উচ্চসম্পন্ন

রিয়েলমিতে আইফোনের ফিচার

স্মার্ট ডিভাইস রিয়েলমির বাডস এয়ার

‘ডেয়ার টু লিপ’ স্লোগানে রিয়েলমি ৮

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা