আদালতের দ্বারস্থ জেমস

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬:২৭

  
দেশের জনপ্রিয় রক তারকা জেমস সচরাচর নিজের মধ্যে থাকতেই পছন্দ করেন। গানের বাইরে এড়িয়ে চলেন জনসমাগম। সেই জেমসই কি না মামলা দায়ের করতে আদালতে গেছেন। কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন এই তারকা।

জানা যায়, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা করতে আদালতে যান তিনি। কিন্তু আদালত মামলাটি গ্রহণ না করে গুলশান থানায় মামলা করতে বলে অভিযোগটি ফেরত দেন। 


 ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটির আবেদন করেন জেমস। এরপর বিচারক আবেদন গ্রহণ না করে গুলশান থানায় এ বিষয়ে মামলা করতে নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই এই গানগুলো বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণেই তিনি কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা করতে আদালতে এসেছেন।’

 

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

কাল্কি ঝড় বক্স অফিসে

ডেভিড কোরেন্সওয়েট নতুন ‘সুপারম্যান’

জানা গেল ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ

‘দ্য নাইট এজেন্ট’ নেটফ্লিক্সের শীর্ষে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা