কাল্কি ঝড় বক্স অফিসে

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৪:০১

আগেই মিলেছিল আভাস! এবার সেটা ঝড়ে রূপ নিল। বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমা—‘কাল্কি ২৮৯৮এডি’। প্রথম দু-দিনেই শত কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ার পর মাত্র তিন দিনেই ৩৭০ কোটি ঘরে তুলেছে ছবিটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ‘কাল্কি’র আয় ছিল ১১৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৬৫ কোটি আর তৃতীয় দিনে ৬৮ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে ছবিটির আয় প্রায় ২৫০ কোটি রুপি।

তবে বিশ্বব্যাপী সেটা ৩৭০। হিসাবটা এমন—প্রথমদিন ১৮০ কোটি রুপি এবং দ্বিতীয়-তৃতীয় দিনে যথাক্রমে সেই আয় দাঁড়ায় ৯০ ও ১০০ কোটি।

নাগ অশ্বিন পরিচালিত প্রায় ৬০০ কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা গেছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের। কাল্কিতে মহাভারতের যোগ আছে। তার ওপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খলচরিত্র সুপ্রিম ইয়াসকিন।

প্রসঙ্গত, ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল কাল্কির। তার বদলে ২৭ জুন রিলিজের পরই বক্স অফিসের খেলা ঘুরিয়ে দিল প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান অভিনীত এই ছবি।

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা