‘দ্য নাইট এজেন্ট’ নেটফ্লিক্সের শীর্ষে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৫

১৮ হাজারের বেশি সিনেমা, সিরিজের মধ্যে কোনটি কতক্ষণ ধরে দর্শকেরা দেখেছেন, এই তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী দিনে বছরে দুবার এমন পরিসংখ্যান করা হবে। এটি দর্শক, প্রতিযোগী প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে নেটফ্লিক্সকে এমন বিস্তারিতভাবে তথ্য–উপাত্ত প্রকাশ করতে দেখা যায়নি। প্রতিষ্ঠানটি বলেছিল, পরিসংখ্যান প্রকাশ করে প্রতিযোগী প্রতিষ্ঠানকে নিজেদের পরিকল্পনা জানাতে চায় না। তবে পরবর্তী সময়ে তা অবিশ্বাসের জন্ম দেয়। আরও সচ্ছতা তৈরিতে এই তালিকা প্রকাশের প্রয়োজন দেখছে নেটফ্লিক্স।

ছয় মাসে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি সময় দেখা হয়েছে হলিউডের অ্যাকশন–থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট’। ২৩ মার্চ প্রকাশিত সিরিজটি ৮১২ মিলিয়ন ঘণ্টার বেশি দেখা হয়েছে। ম্যাথু কোয়ার্কের উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন শন রায়ান। এরপর রয়েছে হলিউডের কমেডি ড্রামা সিরিজ ‘জিনি অ্যান্ড জর্জিয়া: দ্বিতীয় মৌসুম’ (৬৬২ মিলিয়ন ঘণ্টা), মা জর্জিয়া ও মেয়ে জিনির গল্পে সিরিজিটি নির্মাণ করেছেন সারাহ ল্যাম্পার্ট।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কোরীয় সিরিজ ‘দ্য গ্লোরি: প্রথম মৌসুম’ (৬৬২ মিলিয়ন ঘণ্টা), স্কুলজীবনে সহপাঠীদের দ্বারা মানসিক নিপীড়নের শিকার এক তরুণীর গল্পে সিরিজটি নির্মাণ করেছেন আন গিল হো।

 

বলিউড পর্দায় বাঁধনের অডিশন

মানি হেইস্টের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে?

সাড়া ফেলছে বাংলাদেশি ওয়েব সিরিজ

নেটফ্লিক্সে নতুন সিরিজ

নেটফ্লিক্সে আপকামিং সিরিজ

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প