সর্বস্ব হারিয়ে পথে সায়ন্তিকা

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৩:০০


টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। ২০০৮ সালে নৃত্যবিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ২০০৯ সালে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত বেশ কিছু সফল সিনেমায় দেখা গেছে তাকে। জুটি বেঁধেছেন টালিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে।

অভিনয়ের পাশাপাশি সায়ন্তিকা নাম লেখান রাজনীতিতেও। চলতি বছর অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যান এ নায়িকা।


তবে ভোটে হেরে গেলেও জনসেবার কাজ চালিয়ে যাচ্ছেন সায়ন্তিকা। তাই বোঝার বাকি নেই, রাজনীতিকে সিরিয়াসলি নিয়েছেন তিনি। ভবিষ্যতেও হয়ত রাজপথে থাকবেন, লড়বেন নির্বাচনেও।

তারকা হলেও সায়ন্তিকার সম্পদের যে হিসাব প্রকাশ্যে এসেছে, তাতে অবাকই হতে হয়! কারণ তার নিজের নামে কোনো বাড়ি বা জমি নেই। উল্টো ঋণের সাগরে ডুবে আছেন তিনি। বিভিন্ন বেসরকারি ব্যাংকে তার মোট ৮টি অ্যাকাউন্ট রয়েছে। তবে অধিকাংশ ব্যাংক থেকেই তিনি ঋণ নিয়েছেন।

জানা গেছে, সায়ন্তিকা একটি মার্সিডিজ বেঞ্জ কিনেছিলেন। যেটার দাম ৪৩ লাখ ৫৬ হাজার রুপি। ওই অর্থ তিনি ব্যাংকলোনের মাধ্যমে যোগাড় করেছেন। এইচডিএফসি ব্যাংকে তার ১৯ লাখ ৯১ হাজার রুপির কারলোন রয়েছে। এছাড়া আইসিআইসিআই ব্যাংকে ১৪ হাজার ৯৭ রুপির ব্যক্তিগত ঋণ রয়েছে।

এখানেই শেষ নয়, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৪ লাখ ৫৪ হাজার রুপি এবং অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে ১ লাখ ৪৩ হাজার রুপির দায়ে আছেন তিনি।

পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম থেকে জানা গেছে, সায়ন্তিকার কাছে ১ লাখ ২৩ হাজার রুপি মূল্যের সোনার গয়না আছে। তবে তার নামে কোনো বাড়ি বা জমি নেই। তার বর্তমান নগদ অর্থের পরিমাণও অর্ধ লাখের কম! যদিও অনেকের ধারণা, এসব তথ্য নির্বাচনের জন্যই দিয়েছিলেন সায়ন্তিকা। আদতে তিনি বিপুল সম্পদের মালিক।

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

কাল্কি ঝড় বক্স অফিসে

ডেভিড কোরেন্সওয়েট নতুন ‘সুপারম্যান’

জানা গেল ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ

‘দ্য নাইট এজেন্ট’ নেটফ্লিক্সের শীর্ষে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা