হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডে সিনেমা

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৬:২৬

  

২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশ এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল। রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে ওই দিন নির্মম জঙ্গি হামলা হয়েছিল। সেই হামলায় মোট ২৮ জন মানুষ নিহত হয়, যাদের মধ্যে ১৭ জন বিদেশী, ২ জন পুলিশ কর্মকর্তা এবং ৬ জন বন্দুকধারী।

 

হলি আর্টিজানের ওই হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘ফারাজ’। প্রযোজনা করছে বলিউডের প্রথম সারির প্রতিষ্ঠান টি সিরিজ। বৃহস্পতিবার (৫ আগস্ট) একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে।

‘ফারাজ’ নির্মাণ করছেন হানসাল মেহতা। যিনি গত বছর ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজ নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। গত তিন বছর ধরে তিনি এই সিনেমা নির্মাণের পরিকল্পনা সাজাচ্ছিলেন। অবশেষে কাজটি শুরু করতে পেরে উচ্ছ্বসিত এ নির্মাতা।

 

হানসাল মেহতা বলেন, ‘ফারাজ’ একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এটা অত্যন্ত ব্যক্তিগত একটি গল্প যেটা আমি গত ৩ বছর ধরে আমি হৃদয়ে পুষে রেখেছি। এখানে গভীর মানবতা এবং সহিংস প্রতিকূলতার মধ্যেও বিজয়ের প্রসঙ্গ উঠে আসবে।

 

এদিকে এই সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে জাহান কাপুর। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তার চাচাতো বোন বলিউড তারকা কারিনা কাপুর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না। তোমাকে নিয়ে আমরা গর্বিত।’

 

প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় ফারাজ নামটি জড়িয়ে আছে। তার পুরো নাম ফারাজ আইয়াজ হোসেন। মাত্র ২০ বছর বয়সী এই মুসলিম বাংলাদেশী যুবক ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন।

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

কাল্কি ঝড় বক্স অফিসে

ডেভিড কোরেন্সওয়েট নতুন ‘সুপারম্যান’

জানা গেল ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ

‘দ্য নাইট এজেন্ট’ নেটফ্লিক্সের শীর্ষে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা