ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:৩২


প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। জিফাইভ গ্লোবালের প্রযোজনায় এটির নাম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, যা মুক্তি পাচ্ছে ৯ জুলাই। সিরিজের মুখ্য চরিত্রে আছেন আফজাল হোসেন ও ​তাসনিয়া ফারিন।

ফারুকীর পরিচালনা এবং অ্যালেক্সি কসোরুকভের সিনেমাটোগ্রাফিতে বাংলাদেশের এক সাধারণ মেয়ের গল্প ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। সাধারণ মেয়ে থেকে ধীরে ধীরে দেশের সব কর্মজীবী নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প নিয়ে এই সিরিজ। ৮ পর্বের সিরিজটিতে নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, সমাজে নারী বিদ্বেষের মতো বিষয়গুলো উঠে এসেছে, যা নিশ্চিতভাবে অনুরণিত হবে ১৯০টি দেশের দর্শকের হৃদয়ে। এমনটাই মনে করেন ‘ডুব’-খ্যাত ফারুকী।

এ নির্মাতা বলেন, ‘কাজটির মাধ্যমে ওয়েব সিরিজে আমার যাত্রা হলো। তাও জিফাইভ গ্লোবালের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে। এই অংশীদারিত্বের সুযোগে আমি আনন্দিত। ওয়েব সিরিজটি নির্মাণে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। এর চিত্রগ্রাহক আন্তর্জাতিকভাবে সমাদৃত। তার মেধাদীপ্ত কাজ আরও উপভোগ্য করে তুলবে দর্শকদের কাছে। এই ওয়েব সিরিজের গল্প দর্শকদের মধ্যে একটি সামাজিক ইস্যু নিয়ে সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস।’

জিফাইভ অ্যাপ ও ওয়েবসাইটে সিরিজটি বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন একেবারে ফ্রি।


জিফাইভ গ্লোবাল অ্যাপে মুক্তি পাওয়া ‘মাইনকার চিপায়’, ‘ডব্লিউটিফ্রাই’, ‘কন্ট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’ এবং সম্প্রতি মুক্তি পাওয়া ‘ঠান্ডা’ ইতোমধ্যে দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। এর সবগুলোই ভারতীয় অর্থায়নে বাংলাদেশের নির্মাতা ও শিল্পীদের কাজ।

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

কাল্কি ঝড় বক্স অফিসে

ডেভিড কোরেন্সওয়েট নতুন ‘সুপারম্যান’

জানা গেল ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ

‘দ্য নাইট এজেন্ট’ নেটফ্লিক্সের শীর্ষে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা