মাশরাফির দখলে ভাগ বসালেন সাকিব

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৯:২৯


সাকিব আল হাসান ক্রিকেট মাঠে কতো রেকর্ড গড়েছেন-ভেঙেছেন? এই প্রশ্নের উত্তর সাকিব হয়তো নিজেও জানেন না! সাকিবের অর্জনের পাল্লায় আজ যুক্ত হলো আরেকটা মুকুট। দেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি ক্রিকেটার।

এতোদিন এই রেকর্ড ছিল সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। মাশরাফির আন্তর্জাতিক ওয়ানডে উইকেটের সংখ্যা ২৭০টি। বাংলাদেশের হয়ে ২১৯ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ২৬৯টি, একটি উইকেট পেয়েছিলেন বিশ্ব একাদশের হয়ে।

জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে সাবিকের উইকেট সংখ্যা ছিল ২৬৯টি। অনেকদিন ব্যাট হাতে ব্যর্থ সাকিব আজ উইকেট নিয়েছেন পাঁচটি। যাতে মাশরাফিকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে গেছেন তারকা ক্রিকেটার। বাংলাদেশের জার্সিতে ২১৩ ওয়ানডে খেলে সাকিবের উইকেট সংখ্যা এখন ২৭৪।

বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে দুইশ'র বেশি উইকেট পেয়েছেন আর মাত্র একজন, তারকা স্পিনার আব্দুর রাজ্জাক। বর্তমান জাতীয় দলের নির্বাচকের উইকেট সংখ্যা ২০৭টি। ওয়ানডেতে দেশের পক্ষে সেরা পাঁচ উইকেট শিকারির বাকি দুজন রুবেল হোসেনের উইকেট ১২৯টি, মোস্তাফিজুর রহমানের ১২৪টি।

ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন ওয়ার্কলোডের ভিত্তিতে

প্রিয় মেসিকে নিয়ে সাকিবের ভাবনা

নিজেকে নিয়ে সর্বকালের স্কোয়াড সাজালেন সাকিব

সাকিবের গুরুত্ব ফের প্রমাণ

সাকিবের নতুন মাইলফলক

সাকিব কী পারবেন সেরা হতে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা