গুঞ্জন এবার সত্যি হলো

আপডেট : ২৯ জুন ২০২১, ২২:১৭

কিছুদিন ধরেই গুঞ্জন শোনা গেছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং তার স্ত্রী অভিনেত্রী বরখা বিশতের ১৩ বছরের বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরেছে। বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ। যদিও এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইন্দ্রনীল।


তিনি এই গুঞ্জন অস্বীকার করেছেন। কলকাতার এক নারীর সঙ্গে তার সম্পর্কের কারণে স্ত্রী বরখা বিশতের সঙ্গে বিয়ে ভাঙনের পথে- এমন খবরকে গুজব বলে দাবি করেন ইন্দ্রনীল। পাশাপাশি তিনি এটাও জানান, তিনি এবং তার স্ত্রী ‘একসঙ্গে’ আছেন।

ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশত ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের ঘরে ৯ বছরের এক কন্যাসন্তান রয়েছে।

ভারতের শীর্ষস্থানীয় একটি দৈনিকের সঙ্গে কথা বলার সময় ইন্দ্রনীল দাবি করেছেন, ‘বরখা আর আমার বৈবাহিক জীবন নিয়ে এরকম গুজব আমারও কানে এসেছিল। আমি জানতাম মিডিয়া এটা নিয়ে ঠিক খবর করবে। কিন্তু এটা পুরোপুরি ভুল।’

তারা আলাদা রয়েছেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘না, আমি আর বরখা একসঙ্গেই আছি।’

কলকাতার নারীর সঙ্গে সম্পর্কের কথা তুলে তাকে প্রশ্ন করা হলে ইন্দ্রনীল বলেন, ‘হ্যাঁ, এই খবর আমিও শুনেছি। কিন্তু সেটা হতে গেলে তো আমাকে কলকাতা যেতে হবে, তাই না? আমি শেষ ফেব্রুয়ারি মাসে কলকাতা গিয়েছি।’ পাশাপাশি তিনি এটাও জানান, তিনি এবং তার স্ত্রী ‘একসঙ্গে’ আছেন।

জনপ্রিয় রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে ৫’-এও অংশগ্রহণ করেছিলেন ইন্দ্রনীল ও বরখা।
বনু ম্যায় তেরি দুলহন, জামাই রাজা এবং নিমকি মুখিয়া প্রভৃতি ধারাবাহিক ছাড়াও ইন্দ্রনীল কহানি এবং ক্যালেন্ডার গার্লসের মতো চলচ্চিত্রের জন্য পরিচিত।
অন্যদিকে বরখা ইতোমধ্যে, কিতনি মস্ত হ্যায় জিন্দগি, ডোলি সাজা কে এবং নামকরণের মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন।

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

কাল্কি ঝড় বক্স অফিসে

ডেভিড কোরেন্সওয়েট নতুন ‘সুপারম্যান’

জানা গেল ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ

‘দ্য নাইট এজেন্ট’ নেটফ্লিক্সের শীর্ষে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা