ইনফিনিক্স এনেছে তাদের নতুন স্মার্টফোন ‘স্মার্ট ৮’। ‘স্মার্ট ৮’ মডেলের এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা যা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ এবং রিং এলইডি ফ্ল্যাশ লাইট থাকায় কম আলোতেও ভালো ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। সাথে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইনফিনিক্স বাংলাদেশ ফোনটির ফোনটির দাম ঠিক করেছে ১১ হাজার ৪৯৯ টাকা।
এক্সওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলা ৬.৬ ইঞ্চি পর্দার ফোনটিতে ইউনিসকের ১.৬ গিগাহার্টজ গতির টি৬০৬ অক্টাকোর প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা ও ৪ গিগাবাইট র্যামযুক্ত ফোনটিতে আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তিও রয়েছে।
পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার ফোনটিতে ১০ ওয়াটের টাইপ সি চার্জার থাকায় চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না, ফলে দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট, ক্রিস্টাল গ্রিন এবং শাইনি গোল্ড রঙে পাওয়া যাবে ফোনটি।
