সুইচড অফ থাকলেও হারানো ফোন পাবেন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০২:২৯


Android ও iPhone হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও, তা খুঁজে পাওয়ার একাধিক উপায় রয়েছে। যদিও, তার জন্য আপনার হারিয়ে যাওয়া ফোন অন থাকতে হবে। তবে, হারিয়ে যাওয়া ফোন বন্ধ অর্থাৎ সুইচড অফ থাকলেও তা খুঁজে পাওয়া সম্ভব। যদিও সেই ফোন খোঁজার প্রক্রিয়া জটিল। কিন্তু, আপনি চাইলেই তা করতে পারেন। স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হওয়ার পরও যদি সুইচড অফ থাকে, তাহলে তা খুঁজে পাওয়ার পদ্ধতি জেনে নিন।

হারিয়ে যাওয়া iPhone খুঁজে পাওয়ার জন্য সেরা টুল Find My iPhone। iCloud.com ওয়েবসাইট থেকে Find My iPhone টুল ব্যবহার করা যাবে। সেখানে নিজের Apple অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করে All Devices অপশনটি সিলেক্ট করুন। এবার নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন। তার পরে একটি ম্যাপের উপরে আপনার হারিয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে, তা দেখিয়ে দেবে এই টুল। এইভাবে খুব সহজেই হারিয়ে যাওয়া iPhone খুঁজে পাওয়া যাবে।
হারিয়ে যাওয়া Android ফোন খুঁজে পাবেন কী ভাবে?
Android Device Manager ব্যবহার করে হারিয়ে যাওয়া Android ডিভাইস খুঁজে পাওয়া সম্ভব। যে কোনও স্মার্টফোন অথবা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে Find My Device ওয়েবসাইট খুলুন। তার পরে নিজের Google অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন। আপনার কাছে একাধিক Android ডিভাইস থাকলে, যে ডিভাইসটি হারিয়ে গিয়েছে, কেবল মাত্র সেটিই সিলেক্ট করুন। এবার একটি ম্যাপের উপরে নিজের ফোনের লোকেশন দেখতে পাবেন।
আপনার আশপাশে ফোনের লোকেশন দেখালেই, Play Sound অপশনটি সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করলে একটানা 5 মিনিট আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন রিং হতে থাকবে। এমনকি, ফোন সিলেক্ট অথবা ডু নট ডিসটার্ব মোডে থাকলেও, এই অপশনে ফোন বাজতে থাকবে।

হারিয়ে যাওয়া iPhone লক করবেন কীভাবে?
* Find My iPhone ওয়েবসাইট ওপেন করুন।
* নিজের Apple অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন।
* এবার স্ক্রিনের উপরে ডিভাইস মেনুতে ক্লিক করুন।
* তার পরে হারিয়ে যাওয়া iPhone সিলেক্ট করুন।
* এবার Lost Mode সিলেক্ট করুন।
* এরপরে একটি কন্ট্যাক্ট নম্বর বেছে নিন।
* এবার Next অপশনে ক্লিক করুন।
* তার পরে কোনও মেসেজ পাঠাতে চাইলে, তা টাইপ করে সেন্ড করে দিন।
* সব শেষে Done অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন: ডুপ্লিকেট কন্ট্যাক্টে ছেয়ে গিয়েছে স্মার্টফোন? ডিলিট করুন এই সহজ উপায়ে
এছাড়াও, Find My Device টুল ব্যবহার করে হারিয়ে যাওয়া Android ফোন লক করা সম্ভব। পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোনকে সুরক্ষিত রাখা যাবে। কী ভাবে, সেই উপায়ও জেনে নিন।
* Find My Device ওয়েবসাইট ওপেন করুন।
* এবার হারিয়ে যাওয়া ফোনে যে Google অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করা সেই অ্যাকাউন্টে লগ ইন করুন।
* উপরে মেনু থেকে নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন।
* এবার Secure Device অপশনে ক্লিক করুন।
* তার পরে ফোনে কোনও মেসেজ পাঠাতে চাইলে তা টাইপ করুন।
* সব শেষে Secure Device সিলেক্ট করুন।

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

মোবাইল ডাটার মেয়াদ সর্বনিম্ন সাত দিন

পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

কোন কোন ভুয়া অ্যাপ থেকে সতর্কতা 

স্মার্টফোনেই পাওয়ার ব্যাংক

নজরকাড়া রিয়েলমি বুক স্লিম পারফরম্যান্সেও উচ্চসম্পন্ন

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা