মোবাইল ডাটার মেয়াদ সর্বনিম্ন সাত দিন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেছেন, মোবাইল ডাটার তিন দিনের মেয়াদ নিয়ে সম্প্রতি আমার কাছে অনেক প্রশ্ন এসেছে। তিন দিনের ডাটা কিনে অনেকে শেষ করতে পারেন না বলে জানিয়েছেন। সেজন্য আমরা এটি তুলে দিচ্ছি। আমরা ডাটার মেয়াদ সর্বনিম্ন সাত দিনের করেছি। এতে করে গ্রাহকরা পুরো ডাটা ব্যবহার করতে পারবেন যা আগামী ১৫ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।

আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩ বাস্তবায়নবিষয়ক উপস্থাপনা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবাইল-ডাটার-মেয়াদ-সর্বনিম্ন-সাত-দিন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ব্যবসা করতে গিয়ে প্রতারণা করলে সেটা টেকসই হয় না। ক্ষুদ্র মেয়াদ ও অসংখ্য প্যাকেজ দেওয়ার ফলে গ্রাহকরা বিভ্রান্ত হয়েছেন। প্যাকেজের মাত্রা বর্তমানে অনেকটাই কমিয়ে আনা হয়েছে। সাত দিন মেয়াদের সর্বনিম্ন ডাটা প্যাকেজও গ্রাহকের কল্যাণে আগামীতে পরিবর্তন করা হবে বলেও জানান মোস্তাফা জব্বার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান প্রমুখ।

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

কোন কোন ভুয়া অ্যাপ থেকে সতর্কতা 

স্মার্টফোনেই পাওয়ার ব্যাংক

নজরকাড়া রিয়েলমি বুক স্লিম পারফরম্যান্সেও উচ্চসম্পন্ন

পিক্সেল ৫ আনছে গুগল

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা