কোন কোন ভুয়া অ্যাপ থেকে সতর্কতা 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৪

স্মার্টফোন ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে আবারও প্লে স্টোর থেকে একাধিক ভুয়া অ্যাপ সরানোর সিদ্ধান্ত নিয়েছে টেক জায়েন্ট গুগল। গুগলের মতে, এবার ৮টি ভুয়া অ্যাপ প্লে স্টোর থেকে সরানো হয়েছে। ফলে আপনাকেও প্রতারণা হাত থেকে বাঁচতে এড়িয়ে চলতে হবে অ্যাপগুলো।

রিসার্চ ফার্ম ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা এসব ম্যালিশিয়াস ক্রিপ্টোকারেন্সি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাতো এবং সাবস্ক্রিপশন ফি চার্জ নিয়ে প্রতারণা করত। এরফলে অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নেয় গুগল।

প্লে স্টোরে অ্যাপগুলো আর না থাকায় নতুন করে কেউ এগুলো ডাউনলোড করতে পারবে না। তবে আপনার ফোনে যদি অ্যাপগুলো থাকে, তাহলে অযাচিত ঝামেলা থেকে বাঁচতে সেগুলি অবিলম্বে ডিলিট করে ফেলুন।

ভুয়া অ্যাপ গুলো হলো-

১. MineBit Pro - Crypto Cloud Mining & btc miner,

২. BitFunds - Crypto Cloud Mining,

৩. Bitcoin Miner - Cloud Mining,

৪. Crypto Holic - Bitcoin Cloud Mining,

৫. Bitcoin (BTC) - Pool Mining Cloud Wallet

৬. Bitcoin 2021,

৭. Daily Bitcoin Rewards - Cloud Based Mining System,

৮. Ethereum (ETH) - Pool Mining Cloud.

এই ৮ অ্যাপ প্লে স্টোর থেকে রিমুভ হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচা যাবে - এমনটাও নয়। কারণ এরকম অনেক অ্যাপ রয়েছে। 

ট্রেন্ড মাইক্রোর মতে, গুগল প্লে স্টোরে এখন ১২০টিরও বেশি ভুয়া ক্রিপ্টোকারেন্সি অ্যাপ রয়েছে যা গত বছর জুলাই থেকে নিজেদের কাজ চালাচ্ছে। এমনকি এই বছর জুলাই অর্থাৎ এক বছর পর্যন্ত সময়ে ৪,৫০০-এরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা চুরি করেছে বলে জানা গিয়েছে।

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

মোবাইল ডাটার মেয়াদ সর্বনিম্ন সাত দিন

পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

স্মার্টফোনেই পাওয়ার ব্যাংক

নজরকাড়া রিয়েলমি বুক স্লিম পারফরম্যান্সেও উচ্চসম্পন্ন

পিক্সেল ৫ আনছে গুগল

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা