বৃষ্টির দিনে খিচুড়ি-ইলিশ

আপডেট : ২৪ জুন ২০২১, ০২:৪০

একটু বৃষ্টি হলেই খিচুড়ি খাওয়ার ইচ্ছে জেগে বসে। আর সাথে যদি থাকে ইলিশ, তাহলে তো কথাই নেই। দুই খাবারই বাঙালির পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে ইলিশ দিয়ে খিচুড়ি জমে ওঠে যেন। রান্না সুস্বাদু করতে প্রয়োজন সঠিক রেসিপির।
তৈরি করতে যা লাগবে

২ কাপ পোলাও চাল
৬ টুকরো ইলিশ মাছ
প্রায় এক কাপ মুগ ডাল
মুগ ডালের সমান মুসুর ডাল
৩ চা চামচ আদা-রসুন বাটা
৮ চা চামচ সরিষার তেল
৩ চা-চামচ হলুদ গুঁড়া
স্বাদমতো কাঁচা মরিচ ও লবণ
৪ থেকে ৫টি এলাচ
৪টি লবঙ্গ
২টি দারুচিনি।

যেভাবে তৈরি করবেন

চাল আধা ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। মাছে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ভেজে নিন। এবার ওই তেলেই এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিন। এরপর তাতে আদা-রসুন বাটা দিয়ে চাল, ডাল, হলুদের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। চাল-ডাল যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পরিমাণমতো পানি দিন। ফুটতে শুরু করলে স্বাদমতো লবণ যোগ করুন। পানি শুকিয়ে এলে তাতে ইলিশ মাছ ভাজা ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। কিছুক্ষণ ভাপে রেখে এরপর নামিয়ে পরিবেশন করুন।

ইলিশের উপকারিতা

ইলিশ শুধু সুস্বাদুই নয়, এটি আমাদের শরীরের জন্য উপকারীও। এতে আছে প্রচুর ক্যালোরি। এতে আরও রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম ও জিংক। রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্ক ও চোখের জন্য উপকারী। এই মাছে থাকা তেল নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে। ফলে বাড়ে রক্তসঞ্চালন। ইলিশ মাছ ভিটামিন ডি এর ভালো উৎস। এটি ত্বক ও চুল ভালো রাখে। নিয়মিত ইলিশ মাছ খেলে শরীরের নানা রকম ব্যথা দূর হয়। এটি বিষণ্নতা দূর করতে ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

নিজেকে মেটাবলিজম করবেন কীভাবে

বাদল দিনে খিচুড়ির স্বাদ

বৃষ্টিতে ভেজার পর যা করবেন

বৃষ্টিতে রেইনকোটে স্বস্তি

ঈদে পারস্যের পোলাও

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা