ভুল স্বীকার করল কনমেবল

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৪:০৮

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে নিজেদের বক্সে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুসকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টি দাবি করে ম্যাচের সেই মুহূর্তে ১–০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল। কিন্তু ভেনেজুয়েলান রেফারি হেসুস ভালেনজুয়েলা ফাউলের বাঁশি বাজাননি। মুনোজ বল স্পর্শ করেছিলেন, এটা ভেবে ভিএআর রেফারি আর্জেন্টিনার মাউরো ভিজলিয়ানো মাঠের রেফারির সিদ্ধান্ত কার্যকর রাখেন।

গতকাল কনমেবলের ভিডিও বার্তায় বলা হয়, ‘পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।’

ব্রাজিলের জন্য পেনাল্টি পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ, কলম্বিয়ার সঙ্গে ম্যাচটি ১–১ গোলে ড্র করায় গ্রুপ রানার্সআপ হয়েছে ব্রাজিল। এর ফলে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে অপেক্ষাকৃত শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে। ম্যাচটি জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত ব্রাজিল। তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জেতার ক্ষেত্রে ওই পেনাল্টি পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল।

ড্রয়ের পর রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র, ‘সেই (ভিনির ফাউল) মুহূর্তে ব্যবধান ২-০ হতে পারত। এরপরই আমরা গোল হজম করেছি। আমার মতে, এটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে শুধু সে (রেফারি হেসুস ভালেনজুয়েলা) এবং ভিএআরের দলই টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে।’

ব্রাজিলের খেলা দেখে হতাশ নেইমার

বিদায়ের ইঙ্গিত স্কালোনির

মেসিদের ঘরে কোপা আমেরিকার শিরোপা

আর্জেন্টিনাকে সমর্থন ব্রাজিলিয়ান সাপোর্টারদের

এক ঝলকে ব্রাজিল-আর্জেন্টিনা পরিসংখ্যান

ট্রল আর মিমেই পারদ তুঙ্গে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা