ওপেনএআই এর নিজস্ব এআই চিপ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:৫৩

নিজেদের এআই চিপ উৎপাদন করবে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এআই চিপের বাজারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এনভিডিয়া করপোরেশন। তবে নিজেদের চিপ নিজেরাই বানাতে চায় ওপেনএআই। রয়টার্সের প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা যায় ।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের সহযোগিতায় ওপেনএআই এরই মধ্যে তাদের এ লক্ষ্য নিয়ে পর্যালোচনা শুরু করেছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে হয়নি।

ব্যয়বহুল এআই চিপের ঘাটতি পূরণে গত বছর থেকেই বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে ওপেনএআই। এসব আলোচনায় নিজস্ব এআই চিপ তৈরি, এনভিডিয়াসহ অন্যান্য চিপ নির্মাতাদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার মতো বিষয়গুলো উঠে এসেছে।

গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের ঘাটতি নিয়ে চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বরাবরই এআই চিপের ওপর জোর দিয়ে আসছেন। 

২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালু করে ওপেনএআই। বাজারে আসার পর থেকেই এটি দারুণ প্রভাব দেখিয়ে চলছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে প্রযুক্তি দুনিয়া। তবে প্রযুক্তি জগতে হইচই ফেলে দিলেও চ্যাটজিপিটির কার্যক্রম পরিচালনা বেশ ব্যয়বহুল। 

প্রযুক্তি বিশ্লেষক স্ট্যাসি রাসগন জানিয়েছেন, প্রতিটি প্রশ্নের জন্য কোম্পানিটির চার সেন্টের মতো খরচ হয়। কিন্তু খরচ অনুযায়ী সেভাবে আয়ের মুখ দেখছে না চ্যাটজিপিটি। 

 

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ

১০০ টুকরা হলো স্যাটেলাইট!

অ্যাপলের বিরুদ্ধে কয়েক শ কোটি ডলার জরিমানা

দুই নভোচারী মহাকাশ স্টেশনে আটকা পড়েছেন

যেভাবে চ্যাটজিপিটির হিস্ট্রি ডিলিট করবেন

প্রযুক্তির এই দিনে

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প