যেভাবে চ্যাটজিপিটির হিস্ট্রি ডিলিট করবেন

আপডেট : ১২ জুন ২০২৪, ১৩:২৪

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ব্রাউজারের হিস্ট্রির মতো চ্যাটজিপিটির হিস্ট্রিও ডিলিট করা যায়। ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তায় চ্যাটজিপিটির চ্যাটিং হিস্ট্রি ডিলিট করা উচিত বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 

২০২২ সালের শেষ দিকে মার্কিন প্রযুক্তি কোম্পানি ওপেনএআই চ্যাটবট বা কৃত্রিম মেসেজিং সিস্টেম চ্যাটজিপিটি সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে। এরপর থেকে বিশ্বজুড়ে বাড়ছে চ্যাটজিপিটির ব্যবহার। চলুন জেনে নেওয়া যাক কীভাবে চ্যাটজিপিটির চ্যাট হিস্ট্রি ডিলিট করবেন।

স্মার্টফোন থেকে যেভাবে ডিলিট করবেন

  • চ্যাটজিপিটি অ্যাপে লগইন করার পর, হোম পেজের ওপরের বাম কোণায় দুটি দাগের ওপরে ক্লিক করে নেভিগেশন মেন্যু চালু করুন। 
  • এরপর স্ক্রিনের নিচে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংস মেন্যু চালু করতে হবে। 
  • সেটিংস মেন্যু থেকে ‘ডেটা কন্ট্রোলস’ অপশন বেছে নিন। 
  • পরের পেজ থেকে ‘ক্লিয়ার চ্যাট হিস্ট্রি’ অপশনটি বাছাই করতে হবে।
  • অপশনটি ট্যাপ করার পর একটি পপ-আপ অপশন থেকে নিজের চ্যাট হিস্ট্রি ডিলিট করার বিষয়টি নিশ্চিত করুন।

ডেস্কটপ থেকে যেভাবে ডিলিট করবেন

  • ডেস্কটপের ওয়েব ব্রাউজার ব্যবহার করে চ্যাটজিপিটি অ্যাকাউন্টে লগইন করুন। 
  • এরপর স্ক্রিনের বাম দিকে, নিচের কোণায় ‘লগইন’ অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে নিজের তথ্য দিয়ে লগইন করুন। 
  • লগইন হয়ে গেলে স্ক্রিনের ওপরের ডান কোণায় ‘ইউজার’ আইকনে ক্লিক করুন। ড্রপ ডাউন মেন্যু থেকে ‘সেটিংস’ অপশনটি বেছে নিন। 
  • ‘ডিলিট অল চ্যাটস’ অপশনটি তালিকার একদম নিচে থাকবে এবং এর ডান পাশে বড় লাল রঙের রেডিও বাটন থাকবে।
  • ‘ডিলিট অল চ্যাটস’ অপশনটি বেছে নেওয়ার পর ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন। 

তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস, অ্যান্ড্রয়েড অথরিটি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভশন 

গর্গে আছে সেন্স অব হিউমার!

আরও BUZZ

২০২৬ সালের পদার্থবিজ্ঞানের নোবেল: অ্যান্টার্কটিকার বরফে ‘ভূতের’ খোঁজ, নিউট্রিনো কীভাবে বদলে দিচ্ছে মহাবিশ্বকে দেখার ধারণা?

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প