গর্গে আছে সেন্স অব হিউমার!

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১২:২৮

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এক্সএআই এবার একটি এআই মডেল উন্মোচন করল যার নাম গর্গ। এক্স ব্যবহারকারী বিশেষ ব্যক্তিরা এটি ব্যবহার করতে পারবেন। মাস্ক দাবি করছেন, এই গর্গের সেন্স অব হিউমার রয়েছে।  ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ওপেন এআইয়ের জিপিটি ও গুগলের পালমির মতোই গর্গে থাকবে বহুভাষার সুবিধা। বিভিন্ন ভাষায় প্রশ্ন করলেও উত্তর মিলবে।

এ নিয়ে এক্সে বেশ কয়েকটি স্নিপেট ও স্ক্রিনশটও শেয়ার করেছেন মাস্ক। তাতে তিনি দাবি করেন, এই চ্যাটবটের সেন্স অব হিউমার রয়েছে। কোকেন কীভাবে বানাতে হয়, এই প্রশ্নের উত্তরে এ ব্যাপারে সতর্ক করে দেবে এটি। এতে না বানানোর পরামর্শও দেওয়া হবে। 

আর কোনো চ্যাটবট এমন করতে পারে না বলে দাবি মাস্কের। তবে এটি পেতে এক্সে আগে থেকে বলে রাখতে হবে। তাহলেই এই সুবিধা মিলবে। 

এর আগে গত সপ্তাহে নতুন দুইটি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসে এক্স। তাতে বলা হয়, বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম প্লাসে সাবস্ক্রিপশন করতে গ্রাহকদের প্রতি মাসে খরচ করতে হবে ১৬ ডলার আর বিজ্ঞাপনযুক্ত সাধারণ প্ল্যানের জন্য মাসে লাগবে ৩ ডলার।

যেভাবে চ্যাটজিপিটির হিস্ট্রি ডিলিট করবেন

ইতালিতে মল্লযুদ্ধের জন্য প্রস্তুত মাস্ক-জাকারবার্গ

টুইটারের পাখি ছেড়ে দিচ্ছেন ইলন মাস্ক

আরও BUZZ

২০২৬ সালের পদার্থবিজ্ঞানের নোবেল: অ্যান্টার্কটিকার বরফে ‘ভূতের’ খোঁজ, নিউট্রিনো কীভাবে বদলে দিচ্ছে মহাবিশ্বকে দেখার ধারণা?

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প