ইতালিতে মল্লযুদ্ধের জন্য প্রস্তুত মাস্ক-জাকারবার্গ

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৪:৫৮

মেটা ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে মল্লযুদ্ধের আহ্বান জানান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের দুই শীর্ষ ধনীর এ লড়াই নিজেদের দেশে আয়োজন করতে চান ইতালির সংস্কৃতিমন্ত্রী জেনারো সাঙ্গিউলিয়ানো ।

এ আহ্বানে সাড়া দিয়ে নিজের প্রস্তুতির কথা জানান জাকারবার্গ এবং ২৬ আগস্ট সেই যুদ্ধ করতে প্রস্তাব দিয়েছেন তিনি। যদিও তারিক এখন ও ঠিক হয় নি।

তারা জানিয়েছেন যে, তারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং প্রস্তুতি নিচ্ছেন। যদিও সেই যুদ্ধ কোন মাধ্যমে প্রচার করা হবে তা নিয়ে একমত না তারা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাচীন রোমে যেভাবে লড়াই হতো সেভাবেই মাস্ক ও জাকারবার্গের লড়াই আয়োজন করতে চায় ইতালি সরকার। মাস্ক ও জাকারবার্গের লড়াইয়ের অর্থ শিশুদের হাসপাতালের জন্য ব্যয় করা হবে।

এক টুইট বার্তায় মাস্ক লেখেন, ক্যামেরাতে সব কিছুই প্রাচীন রোমের মতোই দেখাবে। 

কেজ ফাইট এক ধরনের মিক্সড মার্শাল আর্টের প্রতিযোগিতা। এটি মূলত দুজন খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত হয়। যারা একটি অ্যালুমিনিয়াম বা ধাতব তারের তৈরি খাঁচার ভেতর নির্দিষ্ট সময় লড়াই করেন।

এই লড়াই মেটার জন্য বেশি লাভজনক বলে মনে করা হচ্ছে। এই মূহুর্তে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিক মেটা। গত জুলাই মাস থেকে তারা থ্রেডস নামে আরেকটি সামাজিকমাধ্যম চালু করেছে; যেখানে কয়েকদিনের মধ্যে ১০ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

গর্গে আছে সেন্স অব হিউমার!

টুইটারের পাখি ছেড়ে দিচ্ছেন ইলন মাস্ক

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প