খাবার হিসেবে এম্পটি ক্যালরি কেমন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪০

এম্পটি ক্যালরি শুনলে মনে হয়, এটি একটি ক্যালরি মুক্ত খাবার, যাতে কোনো ক্যালরি নেই। যদিও এই ধারণা তা পুরোটাই ভুল। আমরা খেতে পারি এমন প্রতিটি খাবারেই ক্যালরি থাকে।

যেসব খাবারের পুষ্টিগুণ কম কিন্তু উচ্চ ক্যালরিযুক্ত, সেগুলো এম্পটি ক্যালরি নামে পরিচিত। এগুলো এমন খাবার ও পানীয়; যাতে চিনি, চর্বি বা অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে।

কার্বোহাইড্রেট প্রতি গ্রামে ৪ ক্যালরি, প্রোটিন ও চর্বি প্রতি গ্রামে ৯ ক্যালরি এবং অ্যালকোহল প্রতি গ্রামে ৭ ক্যালরি থাকে। ক্যালরি শক্তির বাইরেও অন্যান্য শারীরবৃত্তীয় কাজ করে। চর্বিহীন মাংস ও মাছ প্রোটিনের বড় উৎস এবং এগুলো শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ।

সবজিতে প্রাপ্ত মাইক্রোনিউট্রিয়েন্ট (ভিটামিন ও খনিজ) ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে। আবার ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা এবং স্বাভাবিক মলত্যাগে সহায়তা করে। এম্পটি ক্যালরি তাৎক্ষণিক শক্তি সরবরাহ করলেও ক্ষয়পূরণ, বৃদ্ধি ও ভিটামিন শোষণ করতে পারে না।

এম্পটি ক্যালরি থাকে এমন খাবার ও পানীয়

  • জাঙ্ক ফুড ও ফাস্ট ফুড। কার্বোহাইড্রেটভিত্তিক ডেজার্ট যেমন কেক, বিস্কুট, ডোনাট, মাফিন ও গ্রানোলা বার। ক্যানডি বার ও হার্ড ক্যানডি।
  • বেকন, সসেজ ও হটডগসহ কিছু মাংস।
  • কোমল পানীয়, স্পোর্টস ড্রিংক, মিষ্টি চা, লেমোনেড ও এনার্জি ড্রিংক, ফলের রসসহ চিনিযুক্ত পানীয়।
  • পূর্ণ চর্বিযুক্ত পণ্য যেমন মাখন ও আইসক্রিম। কেচাপ ও বারবিকিউ সস, অ্যালকোহল।

ক্ষতিকর প্রভাব

 অতিপ্রক্রিয়াজাত খাবারে এম্পটি ক্যালরি পাওয়া যায়। চর্বি, চিনি, সোডিয়াম ও কার্বোহাইড্রেটের নির্দিষ্ট সংমিশ্রণ যেমন আলু চিপস ক্রেভিং বৃদ্ধি করে। প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন গড়ে ৯২৩ ও নারী ৬২৪ এম্পটি ক্যালরি গ্রহণ করেন। আমরা প্রায় সময় না জেনে অতিরিক্ত এম্পটি ক্যালরি গ্রহণ করি। 

এম্পটি ক্যালরিযুক্ত খাবার দ্রুত হজম হওয়ায় তাড়াতাড়ি ক্ষুধা লাগে। এতে রক্তে শর্করার স্পাইক হতে পারে এবং প্রদাহ বাড়তে পারে। এতে ওজন বৃদ্ধি, ডায়াবেটিস ও হৃদ্‌রোগের মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা হতে পারে।

খাবার হিসেবে এম্পটি ক্যালরি কেমন

এম্পটি ক্যালরির বিকল্প

  • স্ন্যাক্সের সময় কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার খাওয়া।
  • ফ্রায়েড চিকেনের পরিবর্তে বেকড চিকেন খাওয়া।
  • সোডা, ফলের রস, স্পোর্টস ড্রিংক, এনার্জি ড্রিংকের পরিবর্তে কালো কফি, ভেষজ চা, লেবুর শরবত, ডাবের পানি পান।
  • ফলের রসের পরিবর্তে তাজা ফল খাওয়া।
  • অ্যালকোহল পান সীমিত করা। কারণ, প্রতি গ্রাম অ্যালকোহলে সাতটি ক্যালরি থাকে।
  • প্যাকেটজাত খাবার খাওয়ার আগে পুষ্টি লেবেল পড়ার অভ্যাস করা। এতে ক্যালরি, চর্বি ও চিনির পরিমাণ দেওয়া থাকে।

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প

Lucifer: The God Who Chose to Walk

শূন্য থেকে বাংলাদেশের শিল্পপতি হওয়ার অসাধারণ গল্প

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্প: ইতিহাস, ঝুঁকি ও প্রস্তুতির বাস্তবতা

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ঘরেই বানাতে পারেন ওয়াফেল

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প