বন্ধ হয়ে যাচ্ছে মেসেঞ্জার লাইট

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৪:১৭

মেসেঞ্জারের লাইট ভার্সন বন্ধ হয়ে যাচ্ছে । অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ১৮ সেপ্টেম্বরের পর থেকে মেসেঞ্জারের এই সংস্করণ এর সেবা আর পাবেন না। নাইনটুফাইভগুগলের সূত্রে জানা গেছে এই খবর। 

অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে-স্টোরে আর পাওয়া যাচ্ছে না এবং বর্তমানে অ্যাপটি চালু করলে সেখানে মূল মেসেঞ্জার অ্যাপ ব্যবহারের জন্য বলা হচ্ছে। 

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ২১ আগস্ট থেকে অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার লাইট ব্যবহারকারীদের মেসেঞ্জার বা ফেসবুক লাইটে স্থানান্তর করা হবে এবং তারা মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ রিসিভ করবে।

এদিকে সংবাদমাধ্যম ভার্জ জানায়, মেসেঞ্জার লাইট বন্ধ হওয়ার এই ঘোষণার পাশাপাশি আরও একটি বড় ঘোষণা এসেছে মেসেঞ্জার সম্পর্কে।

মাসের শুরুর দিকেই মেটা ঘোষণা দিয়েছে, আগমী ২৮ সেপ্টেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে আর এসএমএস আদান-প্রদান করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি অ্যান্ড্রয়েডে স্থানান্তর

অ্যাপলের ফেসটাইম কলে নতুন ফিচার

ট্যাবে অনলাইন ক্লাস

মেসেঞ্জার লগআউট!

মোবাইল কেনার সময়ে যা দেখে নেবেন!

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা