ছাড়পত্র পেল বঙ্গবন্ধুর বায়োপিক

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১১:৫০

বাংলাদেশ ও ভারত এর যৌথ প্রযোজনার এ সিনেমাটি বাংলাদেশে সেন্সর সনদ পায় গত সোমবার। এ তথ্য জানা গেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে। একই সাথে ভারতেও সিনেমাটি সেন্সর প্রক্রিয়াধীন আছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ভারতের শ্যাম বেনেগাল এটি পরিচালনা করেছেন। নুসরাত ফারিয়া অভিনয় করেছেন শেখ হাসিনা চরিত্রে এবং নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খানকে (টিক্কা খান)।

এই সিনেমায় প্রায় দেড়শত চরিত্র আছে। অতুল তিওয়ারি ও শামা জায়দি'র ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে সিনেমাটি নির্মিত হয়েছে। এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছর ২০২২ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার রিলিজ হয়।
বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

একজন দিলদার ও বাংলার চলচ্চিত্র

অন্যরকম বাংলাদেশকে চিনলো বিশ্ব

রেহানার দল কানে কী অর্জন করল

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প