ফেসবুকে অডিও ভিডিও ফিচার

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৯:২১


মূল অ্যাপেই অডিও ও ভিডিও কলিং সুবিধা চালু করতে যাচ্ছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি কিছু ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে এ ফিচার ব্যবহারের সুযোগ দিচ্ছে। এটি চালু হলে অডিও ও ভিডিও কলের জন্য মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করার প্রয়োজন হবে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বছরখানেক আগে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক তার মূল অ্যাপ থেকে মেসেঞ্জারকে আলাদা করে দিয়েছে। অর্থাৎ কোনো ব্যবহারকারী যদি মেসেজ পাঠাতে চান কিংবা ভিডিও কল করতে চান, তাহলে আলাদাভাবে মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করতে হবে।

বিভিন্ন প্লাটফর্মে সহজে মেসেজ দেয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসবুক। এর অংশ হিসেবে গত সেপ্টেম্বরে সর্বপ্রথম ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে এ ফিচার চালু করা হয়। এ পদক্ষেপের ফলে উভয় প্লাটফর্মের ব্যবহারকারীরা দুটি অ্যাপ ডাউনলোড করা ছাড়াই অন্যদের সঙ্গে মেসেজ, অডিও ও ভিডিও কলের মাধ্যমে সহজে যোগাযোগ করার সুবিধা পাচ্ছেন। হোয়াটসঅ্যাপকেও এ প্রক্রিয়ায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।


মেসেজিং, অডিও ও ভিডিও কলিংয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যবহারকারী পরিপূর্ণ সুবিধা পেতে চান, তাহলে তাদের মেসেঞ্জার অ্যাপ ডাউনলোডের পরামর্শ দিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র।

ইনস্টাগ্রামে ব্লু টিক পাবার উপায়

ফেসবুকে ব্যবসায়ীদের নতুন প্ল্যাটফর্ম

নিজস্ব চিপে ফেসবুক

টুইটারেও যোগ হচ্ছে ইমোজি

স্মার্ট গ্লাস আনবে শাওমি

কারা আপনার রিকোয়েস্ট ঝুলিয়ে রেখেছে জেনে নিন  

আরও BUZZ

২০২৬ সালের পদার্থবিজ্ঞানের নোবেল: অ্যান্টার্কটিকার বরফে ‘ভূতের’ খোঁজ, নিউট্রিনো কীভাবে বদলে দিচ্ছে মহাবিশ্বকে দেখার ধারণা?

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প