জনপ্রিয় যোগাযোগমাধ্যম ফেসবুকের মতো ইনস্টাগ্রামেও রয়েছে ভেরিফিকেশন পাওয়ার সুবিধা। চলতি বছর ব্লু টিক ফিচার এনে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করলে এখন যে কেউ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল ভেরিফায়েড করতে পারবে।
১০০ জন থেকে ৫০ হাজার যত ফলোয়ারই থাকুক ব্লু টিক পাওয়া যাবে। অনেকের নির্ধারিত কোটার বেশি ফলোয়ার থাকলে আবার ব্লু ব্যাজ পাওয়া যায় না। এজন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।
ইনস্টাগ্রামে একটি ব্লু টিক পেতে আপনাকে প্রথমে প্রোফাইলে যেতে হবে। এবার নীচের ডানদিকে থ্রি ডটে ক্লিক করতে হবে এবং মেটা ভেরিফাইয়ে যেতে হবে।
আপনাকে নির্দিষ্ট চার্জ দিতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিতে হবে। পেমেন্ট এবং সেটআপ সম্পূর্ণ করার পর আপনার অ্যাকাউন্টে একটি নীল টিক দেখতে পাবেন।
অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীই এই সাবস্ক্রিপশন নিতে পারেন। এ জন্য প্রতি মাসে একটা চার্জ দিতে হবে আপনাকে। যতদিন আপনি পেমেন্ট করবেন, ততদিনই আপনার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক দেখাবে। পেমেন্ট বন্ধ করলে আপনার প্রোফাইল থেকে নীল টিক মুছে যাবে।
