ওজন কমাতে খাবারের ভূমিকা

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৫:৫১


 জার্নাল নিউট্রিয়েন্টস-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা অনুসারে, কিছু নির্দিষ্ট ফল ও সবজি খেলে মেয়েদের ওজন দ্রুত গতিতে হ্রাস পায়। গবেষণায় আরও জানা গেছে যে, ডায়েটে কিছু নির্দিষ্ট খাবার রাখলে দীর্ঘকালীন ওজন হ্রাস পেতে পারে ৪ বছরের ব্যবধানে। তাই, আপনি যদি পরিমিত ওজন বজায় রাখতে এবং ফিট থাকতে চান তাহলে খেতে হবে কিছু খাবার। বিস্তারিত প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া-


ফুলকপিফুলকপিতে ক্যালোরি কম থাকে। এটি ভাত এবং আটার মতো উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের বিকল্প হতে পারে। এককাপ ফুলকপিতে মাত্র ২৫ গ্রাম ক্যালোরি থাকে, তাই এটি বেশি খেলেও ওজন বাড়বে না। এটি ৪৬ থেকে ৫১ বছরের নারীদের ওজন কমানোর জন্য সবচেয়ে উপকারী সবজি।

মটরশুটিএককাপ কাঁচা মটরশুটিতে ৩১ গ্রাম ক্যালোরি থাকে, কোনো ফ্যাট থাকে না এবং কেবলমাত্র ৩.৬ গ্রাম চিনি থাকে। এটি ভিটামিন সি, কে, এ, ক্যারোটিনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবারযুক্ত। এটি ৪৬-৫১ বছর বয়সী নারীদের ওজন হ্রাসের জন্য তৃতীয় সেরা খাবার।

বেলপেপারসালাদ কিংবা স্যান্ডউইচে বেলপেপার খেতে পারেন। বেলপেপার ওজন কমানোর জন্য একটি দুর্দান্ত খাবার। রঙিন শাকসবজিতে কম ক্যালোরি থাকে এবং এতে ফ্যাট কমানোর উপাদান রয়েছে। এটি ভিটামিন সি দিয়ে পরিপূর্ণ, যা পেটের মেদ কমাতে এবং আপনার মেজাজকে উৎফুল্ল রাখতে সহায়তা করে।


গাজরগাজর হলো আরেকটি সবজি যা ওজন কমাতে কার্যকরী। এটি কম ক্যালোরিযুক্ত খাবার। এতে ফাইবার এবং বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি। এই সবজি বিভিন্ন উপায়ে ডায়েটে রাখতে পারেন। আপনি গাজরের রস, সালাদ বা স্মুদি করে খেতে পারেন। এই সবজিগুলো পিত্ত নিঃসরণে সহায়তা করে, ফলস্বরূপ চর্বি কাটে এবং ওজন কমাতে সাহায্য করে।

সবুজ শাকওজন কমাতে হলে সবুজ শাক খাওয়া বাদ দেবেন না। এগুলোতে প্রচুর পুষ্টি, ফাইবার এবং কম ক্যালোরি থাকে। সবুজ শাকে থাকা ফাইবারের উপাদান তৃপ্তি দিতে এবং অস্বাস্থ্যকর ক্লেচ প্রতিরোধে সহায়তা করে।

ব্রোকলি৩৩ থেকে ৪০ বছর বয়সী নারীদের জন্য, ব্রোকলি হলো স্থায়ী ওজন হ্রাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি। এই সবুজ সবজি কার্বের একটি ভালো উৎস এবং ফাইবারের পরিমাণ বেশি। প্রতিদিন এই সবজি খেলে কোষ্ঠকাঠিন্য এবং বদহজম রোধে সহায়তা করতে পারে।

আপেল এবং নাশপাতিওজন কমানোর জন্য সেরা পাঁচটি ফলের মধ্যে আপেল এবং নাশপাতি অন্যতম দুটি ফল। উভয়ই ফাইবারযুক্ত এবং এন্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত। এদের ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম, যা ওজন হ্রাস করার জন্য উপকারী।


স্ট্রবেরিভিটামিন সি, পটাসিয়াম এবং ফাইবার সমৃদ্ধ, স্ট্রবেরি হলো আরও একটি ওজন হ্রাস করার উপকারী ফল। প্রতিদিন এককাপ কাটা স্ট্রবেরি খেলে প্রয়োজনীয় ভিটামিন সি এর ১৬৩ শতাংশ পেতে পারেন। এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং ক্যালোরি কম থাকে।

সারাক্ষণ ফোন স্ক্রল করার অভ্যাস কেন তৈরি হয়? জানুন মনোবিজ্ঞানের ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬: ঘর থেকেই শুরু হোক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প

Lucifer: The God Who Chose to Walk

শূন্য থেকে বাংলাদেশের শিল্পপতি হওয়ার অসাধারণ গল্প

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্প: ইতিহাস, ঝুঁকি ও প্রস্তুতির বাস্তবতা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা