সেলেক্সট্রায় অ্যামেজফিট স্মার্ট ওয়াচ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৮

 

ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টওয়াচের কথা বললে অ্যামেজফিট জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সম্প্রতি সেলেক্সট্রা বাংলাদেশের বাজারে অ্যামেজফিটের পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। 

আকার, ডিজাইন, নির্মাণশৈলি ও ফাংশন বিবেচনায় ১১টি মডেলের স্মার্টওয়াচ পাচ্ছেন যা ভাগ করা যায় বিভিন্ন শ্রেণীতে৷ অ্যামেজফিট ব্যান্ড, নিও, অ্যামেজফিট বিপ সিরিজ, জিটিআর সিরিজ, জিটিএস সিরিজ এবং অ্যামেজফিট টি-রেক্স সিরিজ। সবগুলো স্মার্ট ওয়াচ বাজেট অনুসারে আপনার চাহিদা মেটাতে সক্ষম।

কোন কাজটা করে না হালের স্মার্টওয়াচ, সেটা একটা প্রশ্ন! সর্বোচ্চ ১০০টি পর্যন্ত স্পোর্টস মোড রয়েছে ঘড়িগুলোতে। আপনি কত স্টেপ হাঁটলেন, হার্ট রেট, কত ক্যালোরি বার্ন হলো, ঘুমের সময় পরিমাপ, স্ট্রেস মনিটর, রক্তে অক্সিজেন পরিমাপক, সাইক্লিং, সাঁতার, ফোনের নোটিফিকেশন, স্পিকার, মিউজিক স্টোরেজসহ আরও অনেক সুবিধা রয়েছে অ্যামেজফিট স্মার্টওয়াচে। এছাড়া উন্নতমানের সেন্সর রয়েছে, সর্বোচ্চ ১০০ মিটার পর্যন্ত পানির গভীরতায় কোনও ক্ষতি হবে না ঘড়িগুলোর। বিল্ট কোয়ালিটি দুর্দান্ত, স্টাইলিশ। ঘড়ির স্ট্র্যাপগুলো বেশ টেকসই। 

অ্যামেজফিটের স্মার্টওয়াচ গুলোর দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯০ টাকা থেকে ১৪ হাজার ৯৯০ টাকা পর্যন্ত। রয়েছে  এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি।

 

অ্যাপল ওয়াচ পেতে আরও অপেক্ষা

হুয়াওয়ের আকর্ষণীয় ফিচার

স্মার্টযুগে স্মার্ট ক্লক

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা