ওজন কমাবে যে সাত মসলা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১:৫১

 

হলুদ

হলুদে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য। এটি প্রচুর অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ। এই উপাদানটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে ও বিপাক ক্রিয়া বাড়ায়। আপনি খাদ্যতালিকায় হলুদ রাখতে পারেন তরকারি, চা বা হলুদ পানীয়তে।


দারুচিনি

দারুচিনির স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে অ্যান্টি অক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে। প্রতিদিন সকালে দারুচিনি ভেজানো পানি খেলে বিপাকীয় হার বাড়ে। এর ফলে দ্রুত ওজন দ্রুত কমে। দারুচিনি চা নিয়মিত পান করলে অনেক উপকার পাবেন।


মৌরি বীজ

মৌরি বীজ সাধারণত মাউথ ফ্রেশনার হিসেবে অনেকেই খেয়ে থাকেন। এটি হজমশক্তিও বাড়ায়। এমনকি মৌরি বীজ ক্ষুধা কমাতেও সাহায্য করে। তাই বারবার খাওয়ার প্রবণতা কমে। ফলে ওজন দ্রুত কমে।

এতে অ্যান্টি-অক্সিডেন্টের পাশাপাশি ভিটামিন এ, সি ও ডি আছে। মৌরি বীজ ভেজানো পানি, চা ও তরকারিতে দিয়েও খেতে পারেন মসলাটি।

জিরা

জিরা পানি শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে। রাতে এক চা চামচ জিরা ভিজিয়ে রেখে সকালে ওই পানি খেলে ওজন দ্রুত কমে। এছাড়াও আপনি জিরা পানিতে ফুটিয়ে চা তৈরি করে খেতে পারেন। আর তরকারিতে জিরা না দিলে তো চলেই না।

মেথি বীজ

মেথির বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। মেথি অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে বিরত রাখে। ফলে ওজন দ্রুত কমতে থাকে। তাই খাদ্যতালিকায় মেথি রাখতে পারেন। মেথি ভেজানো পানি শরীরের জন্য বেশ উপকারী।

এলাচ

রাতে গরম পানিতে এলাচ ফুটিয়ে খেলে বিপাকীয় হার বাড়ে। এলাচে থাকে মেলাটোনিন, যা বিপাকীয় হার বাড়ায়। বিপাকীয় হার বাড়লে শরীরের চর্বি দ্রুত কমতে থাকে। স্থূলতার চিকিৎসায় বেশ কার্যকরী দাওয়াই হলো এলাচ।

কালো মরিচ

ওজন কমাতে সাহায্য করে কালো মরিচ। এর বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা আছে। আপনার গ্রিন টি’তে নিয়মিত এক চিমটি কালো মরিচ যোগ করে খেতে পারেন। দিনে দুই-তিনবার পান করলে ভালো ফল পাবেন। কালো মরিচে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে।

সারাক্ষণ ফোন স্ক্রল করার অভ্যাস কেন তৈরি হয়? জানুন মনোবিজ্ঞানের ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬: ঘর থেকেই শুরু হোক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প

Lucifer: The God Who Chose to Walk

শূন্য থেকে বাংলাদেশের শিল্পপতি হওয়ার অসাধারণ গল্প

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্প: ইতিহাস, ঝুঁকি ও প্রস্তুতির বাস্তবতা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা