ত্বকের যত্নে লেবুর ব্যবহার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০২:০৪

 

ত্বকের যত্নে লেবু ব্যবহারের সুফল

লেবুর অসংখ্য গুণের মধ্যে একটি হলো ত্বক ভালো রাখা। এতে থাকা নানা ধরনের উপকারী উপাদান আমাদের ত্বকের ভেতরে জমে থাকা টক্সিক উপাদান বের করতে সাহায্য করে। আবার লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের লাবণ্য বাড়িয়ে দেয়। ফলে ত্বক সুন্দর দেখানোর জন্য বাড়তি প্রসাধনীর ব্যবহার না করলেও চলে। প্রাকৃতিকভাবে ত্বক সুন্দর রাখার জন্য লেবুর চেয়ে বেশি উপকারী আর কী হতে পারে! জেনে নিন ত্বকের যত্নে লেবু ব্যবহার করলে কোন উপকারগুলো পাবেন-

ত্বকের বয়স কমিয়ে দেয়

মুখে বয়সের ছাপ পড়তে না দিতে চাইলে লেবুর ব্যবহার করুন। অর্ধেকটা লেবুর রসের সঙ্গে দুই চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ মধু মিশিয়ে নিন। এরপর সেই পেস্ট মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে বার তিনেক ব্যবহার করুন এই ফেসপ্যাক। এতে ফিরে পাবেন ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা। পাশাপাশি বাড়বে কোলাজেনের উৎপাদন। এতে ত্বকে বয়সের ছাপ পড়বে না।

 

দাগ-ছোপ দূর করে

এক চা চামচ লেবুর রসের সঙ্গে সম পরিমাণ মধু এবং পানি মিশিয়ে নিন। অপেক্ষা করুন মিনিট বিশেক। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিনদিন এই প্যাক ব্যবহার করুন। মধুতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বক আর্দ্র রাখবে। অপরদিকে লেবু দূর করবে ত্বকের দাগ-ছোপ। পাশাপাশি ত্বক থাকবে কোমলও।

ট্যান দূর করবে

ত্বকে রোদে পোড়া দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন লেবু ও বেসনের ফেসপ্যাক। এক চা চামচ লেবুর রসের সঙ্গে সমপরিমাণ গোলাপ জল, বেসন ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট সপ্তাহে অন্তত একবার মুখে ব্যবহার করুন। তাতেই মিলবে উপকার। বেসন স্ক্রাবারের কাজ করবে, লেবুর রস দূর করবে রোদে পোড়া দাগ।

 

ব্রণ দূর করবে

ব্রণ দূর করার জন্য লেবুর রসের সঙ্গে মেশাতে হবে আলুর রসও। এক চা চামচ লেবুর রস নিয়ে তাতে সমপরিমাণ আলুর রস ও পানি মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ মুখে ব্যবহার করে অপেক্ষা করুন পনেরো মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে ব্রণ দূর হওয়ার পাশাপাশি দূর হবে বলিরেখাও।

লেবু-হলুদের জাদু

হলুদে থাকা অ্যান্ট-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের বয়স বাড়তে দেয় না। পাশাপাশি ব্রণ ও ত্বকের অন্যান্য রোগও দূরে রাখে। হলুদের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে উপকার মিলবে আরও বেশি। এক চা চামচ গোলাপ জল, অর্ধেকটা লেবুর রস, আধা চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ মধু মিশিয়ে নিন। পনেরো মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে উপকার পাবেন।

সারাক্ষণ ফোন স্ক্রল করার অভ্যাস কেন তৈরি হয়? জানুন মনোবিজ্ঞানের ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬: ঘর থেকেই শুরু হোক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প

Lucifer: The God Who Chose to Walk

শূন্য থেকে বাংলাদেশের শিল্পপতি হওয়ার অসাধারণ গল্প

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্প: ইতিহাস, ঝুঁকি ও প্রস্তুতির বাস্তবতা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা