ক্যাটরিনা-ভিকির বাগদান

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০২:৩৫


ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন অনেকদিন ধরেই। বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা যায় তাদেরকে। কিছুদিন আগে ‘শেরশাহ’ ছবিটি দেখতে গিয়েছিলেন দুজনে।কিন্তু ছবি শেষ হবার পর পাপারাজ্জির মুখোমুখি হবেন না বলে দুজন আলাদা আলাদা করে হল থেকে বাইরে এলেন। বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে তাদের বাগদানের খবর।

বলিউডে গুঞ্জন, তারা নাকি আং‌টি বদল করেছেন। এই নিয়ে নেটিজেনরা খুবই উত্তেজিত। অনেকে আবার ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খানের জন্য দুঃখপ্রকাশ করেছেন।

আবার অনেকেই ক্যাটরিনা ও ভিকিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন। আর তার সঙ্গেই কৌতুহল শুরু হয়েছে, কবে বিয়ে করছেন এই দুই তারকা। অনেকে বলছেন, এবছরের শেষের দিকেই চার হাত এক হচ্ছে। তবে তারা মুখ না খুললেও দুজনের বন্ধু অনিল পুত্র হর্ষবর্ধন কাপুর নিশ্চিত করেছেন যে ভিকি ও ক্যাটরিনা সম্পর্কে রয়েছেন। কয়েকটি অনলাইন সাক্ষাৎকারে তিনি বলেছেন, "ভিকি ও ক্যাটরিনা একসঙ্গেই রয়েছে। এটা সত্যিই। কিন্তু এটা বলার জন্য আমায় কি সমস্যায় পড়তে হবে? আমি জানি না।"

ক্যাটরিনার আগে ভিকি অভিনেত্রী হারলিন শেঠির সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই একই সময় কাটরিনা অবশ্যই রনবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন।

প্রসঙ্গত ক্যাটরিনার আসন্ন ছবিগুলির মধ্যে রয়েছে সূর্যবংশী, ফোন বুথ। এছাড়া দক্ষিণের অভিনেতা বিজয় দেবেড়কোন্ডার সঙ্গেও একটি ছবিতে কাজ করছেন ক্যাটরিনা। এর সঙ্গে সালমানের সঙ্গেই টাইগার ৩-র জন্যও শ্যুটিং শুরু করেছেন তিনি।

বলিউডে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ক্যাটরিনা এবং ভিকি। ক্যাটরিনার টিম জানাচ্ছে যে ব্যাপারটি সত্য নয়।

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

কাল্কি ঝড় বক্স অফিসে

ডেভিড কোরেন্সওয়েট নতুন ‘সুপারম্যান’

জানা গেল ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ

‘দ্য নাইট এজেন্ট’ নেটফ্লিক্সের শীর্ষে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা