স্টিভ জবসের আবেদনপত্র তিন কোটিতে বিক্রি

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৫:৪৭


প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে অ্যাপলের কর্ণধার স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র। যেখানে তিনি নিজেই নাম, ঠিকানা, বয়স, ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় বিষয় লিখেছিলেন। আবেদনপত্রটি এখনও খুব ভাল অবস্থাতেই রয়েছে।

জানা গেছে, ১৯৭৩ সালে এই চাকরির আবেদনপত্রটি স্টিভ জবস নিজের হাতে লিখেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। এটিই তার একমাত্র চাকরির আবেদনপত্র।
অ্যাপলের প্রতিষ্ঠাতা হিসেবে স্টিভ জবস এখন ধনীদের শীর্ষতালিকায়। কিন্তু একসময় তাকেও চাকরির জন্য ঘুরতে হয়েছিল।

জবসের এই আবেদনপত্র এর আগেও নিলাম হয়েছিল। ২০১৭ সালে ১৮ হাজার ৭৫০ ডলারে, ২০১৮ সালে ১ লক্ষ ৭৪ হাজার ৭৫৭ ডলারে, সবশেষে ২০২১ সালের মার্চে ২ লক্ষ ২২ হাজার ৪০০ ডলারে নিলাম হয়।

স্টিভ জবস পোর্টল্যান্ডের রিড কলেজ থেকে পড়াশোনা শেষে এই চাকরির আবেদন করেছিলেন। ১৯৭৪ সালে তিনি ভিডিও গেম ডিজাইনার হিসাবে প্রথম চাকরিতে যোগ দেন।

১৯৭৬ সালে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক সেই চাকরি ছেড়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে অ্যাপল নামে প্রথম পার্সোনাল কম্পিউটার বের করেন।

অ্যাপলের বিরুদ্ধে কয়েক শ কোটি ডলার জরিমানা

আইফোনে করা যাবে ত্রিমাত্রিক ভিডিও ধারণ

আসছে ‘আইওএস ১৭’

নতুন পণ্যের ঘোষণা দিল অ্যাপল

৬ কোটির টার্গেট অ্যাপলের

অ্যাপলের সাথে টিম কুকের ১০ বছর

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা