ঝটপট বানিয়ে ফেলুন ম্যাংগো জেলি কাস্টার্ড

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০১:৪৫


উপকরণ

১. তরল দুধ ২ কাপ
২. কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ
৩. কনডেন্সড মিল্ক ১/৩ কাপ
৪. পানি ২ কাপ
৫. ইনস্ট্যান্ট জেলি মিক্স ১ প্যাকেট
৬. আমের পিউরি আধা কাপ
৭. আমের টুকরো ৩-৪ টেবিল চামচ
৮. পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ
৯. জেলেটিনের টুকরো ২ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে একটি গভীর প্যান চুলা বসিয়ে দিন। তারপর দুধ ঢেলে দিয়ে এর মধ্যে মিশিয়ে দিন কাস্টার্ড পাউডার ও কনডেন্সড মিল্ক। ভালো করে নেড়ে সব উকরণ মিশিয়ে নিন। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত এই মিশ্রণটি নাড়তে হবে।

যতক্ষণ না দুধের মিশ্রণটি একেবারে ঘন হয়ে আসছে; ততক্ষণ নাড়তেই হবে। ঘন হয়ে যাওয়ার পর যখন দেখবেন চামচের গায়ে দুধের মিশ্রণ লেগে থাকছে ওই মুহূর্তে নামিয়ে নিতে হবে।

এবার একটি বাটিতে ঢেলে মিশ্রণটি ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় প্লাস্টিক দিয়ে বাটির মুখ ঢেকে দিলে। এরপর আধা ঘণ্টার জন্য ফ্রিজের নরমালে রেখে দিন।

এবার আরেকটি প্যানে দুই কাপ পরিমাণ পানি নিন। তার মধ্যে ঢেলে দিন ইনস্ট্যান্ট জেলি। যেকোনো ফ্লেভারের জেলি ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হবে স্ট্রবেরি ফ্লেভারের জেলি।

পানির সঙ্গে জেলি মিক্স ভালো করে নেড়ে মিশিয়ে নিন। হাই হিটে কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে পানি। যখন দেখবেন পানি অর্ধেক হয়ে গেছে; তখন নামিয়ে নিতে হবে।

এবার চারকোণা কয়েকটি সার্ভিং কাপ নিন। প্রতিটি কাপের অর্ধেক পর্যন্ত জেলি মিক্স ঢেলে দিন। কিছুক্ষণ পর দেখবেন জেলি সুন্দরভাবে জমাট বেঁধে যাবে।
এদিকে ফ্রিজ থেকে দুধের মিশ্রণ বের করে নিন। তার সঙ্গে মিশিয়ে দিন আমের পিউরি। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি।

কাস্টার্ডের এই মিশ্রণে এবার একেক করে আমের ছোট ছোট কিউব করে কাটা টুকরো, পেস্তা বাদাম কুচি ও জেলেটিনের টুকরো মিশিয়ে নিতে হবে ভালো করে।
তারপর সার্ভিং কাপে রাখা জেলির উপরে ঢেলে দিতে হবে কাস্টার্ডের মিশ্রণ। উপরে কিছু জেলেটিনের টুকরো দিয়ে দিন। তৈরি হয়ে গেলো মজাদার ম্যাংগো জেলি কাস্টার্ড।

সূত্র: ফারজানা’স রেসিপি

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প

Lucifer: The God Who Chose to Walk

শূন্য থেকে বাংলাদেশের শিল্পপতি হওয়ার অসাধারণ গল্প

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্প: ইতিহাস, ঝুঁকি ও প্রস্তুতির বাস্তবতা

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ঘরেই বানাতে পারেন ওয়াফেল

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প