ফেদেরার-নাদালের পাশে জোকোভিচ

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:২০

 

টেনিস এই তারকা নিজেকে নিয়ে গেলেন সর্বোচ্চ চূড়ায়। ইতিহাস তাকে আরও ডাকছে অনন্য রেকর্ড গড়তে। একচ্ছত্র আধিপত্য বিস্তারে। কেনই বা নয়??    

উইম্বলডনের শিরোপা জিতে ছুঁলেন টেনিসের দুই কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের রেকর্ড। এ নিয়ে ষষ্ঠবার উইম্বলডন চ্যাম্পিয়ন নেভাক জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে জিতলেন রেকর্ড ২০টি শিরোপা। সমান ২০টি করে শিরোপা আছে ফেদেরার ও নাদালের।

 

রোববার ফাইনালে ইতালির মাত্তেও বেররেত্তিনির মুখোমুখি হয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। শুরুটা অবশ্য ভালো হয়নি জোকোভিচের। প্রথম সেট ৬-৭(৪-৭) টাইব্রেকারে জিতে নেন প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে নামা বেররেত্তিনি। সেই ধাক্কা সামলাতে খুব বেশি সময় নেননি জোকোভিচ। পরের তিন সেট জিতে নেন ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।

শিরোপা জিতে টেনিসের ইতিহাসে সফলতার চূড়ায় বসে থাকা ফেদেরার ও নাদালকে স্পর্শ করেন জোকোভিচ। তাদের সমান ২০টি মেজর শিরোপা জয়ের রেকর্ড গড়লেন এই সার্বিয়ান। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে এই তালিকায় সবার আগে নাম তোলেন ফেদেরার। ২০২০ সালে ফরাসি ওপেন জিতে একই কীর্তি গড়েন নাদাল। এবার সে তালিকায় যোগ দিলেন জোকোভিচ।

দারুণ জয়ে উইম্বলডনের শিরোপায় চুমু আঁকার পর জোকোভিচ বলেন, ‘রাফা ও রজারকে আমি শ্রদ্ধা জানাতে চাই। তারা আমাদের খেলার দুই কিংবদন্তি এবং ক্যারিয়ারে আমি যাদের বিপক্ষে খেলেছি তার মধ্যে সবচেয়ে বড় মাপের খেলোয়াড়। তাদের কারণেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। তারাই দেখিয়েছে, শারীরিক ও মানসিকভাবে এবং ট্যাকটিক্যালি আরও শক্তিশালী হতে আমাকে কী করতে হবে। গত ১০ বছরের যাত্রাটা ছিল অবিশ্বাস্য এবং পথচলা এখানে থামবে না।’

টোকিও অলিম্পিকে এবার নেই যারা

ফেদেরার রাজ্যে জকোভিচের হানা!

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা