শিরোনামে শিরোনামহীন

আপডেট : ১৬ জুন ২০২১, ১৩:০৬

কাশফুল কি কখনও শহর দেখেছে? কিংবা শহরে কি কখনও কাশফুলের দেখা মেলে? তবে এমন বৈচিত্র্যের প্রাধান্য পেয়েছে শিরোনামহীনের কাছে। যেখানে কাশফুল শহর দেখে এখন শিরোনামে এসেছে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।

৭ মে রাতে প্রকাশিত হয়েছে -এর বহুল কাঙ্খিত, আলোচিত গান ‘কাশফুলের শহর দেখা’। নিজেদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত তাদের এই গান-ভিডিও এরইমধ্যে মুগ্ধতা ছড়িয়েছে ভক্তদের মনে। কথা-সুর-কণ্ঠের দাবানলের সঙ্গে ক্রিয়েটিভ ভিডিও গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

ভাইরালের যুগে, বিপন্ন সময়ে বোতলে ভর্তি আশা নিয়ে এসেছে শিরোনামহীন। সবার বোধকে নাড়া দেবার শক্তি এই ছোট্ট বোতল ভর্তি কাশফুলের হয়তো নেই। কিন্তু শিরোনামহীন রুচিশীল শ্রোতাদের জন্যই গান তৈরি করে। তাদের হতাশাকে আশায় পরিণত করতেই এই গান

জিয়াউর রহমানের কথায় গানটির সুর করেছেন কাজী আহমেদ শাফিন। কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক। ভিডিও নির্মাণ করেছেন নাঈমুল বেনিন। এতে বিশেষ চমক হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী নওশাবা। গান-ভিডিওটি তৈরির প্রেক্ষাপট ঢাকা পোস্টের জন্য লিখেছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান।

জানা যায়, শুরুর গল্পটা নাকি হয়েছিল ২ বছরেরও বেশি আগে। গানের কাজ শুরু করার করার পরই চলে এল মহামারি। গানের পাশাপাশি ভিডিও নিয়েও ছিল সবার প্রত্যাশা। পারফরমেন্স অংশের শুটিংয়ের পরপরই লকডাউন হয়ে যায় ঢাকা। এরপর থেমে থাকে কাজ তবে এর মাঝেও, গানের ইম্প্রোভাইজেশন এর কাজ চালিয়ে যায় শিরোনামহীন।

নানা পাটেকর: অভিনয়জীবন, জনপ্রিয় সিনেমা, ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

কাল্কি ঝড় বক্স অফিসে

ডেভিড কোরেন্সওয়েট নতুন ‘সুপারম্যান’

জানা গেল ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ

‘দ্য নাইট এজেন্ট’ নেটফ্লিক্সের শীর্ষে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা