আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের এক সময়ের অলরাউন্ডার নাসির হোসেনও।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঘটনার তদন্তে নেমেছে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে । এই ঘটনায় নাসির ছাড়াও অভিযুক্ত হয়েছেন ক্রিশান কুমার চৌধুরি (সহ-কারী মালিক)।
পরাগ সাংভি (সহ-মালিক), আসহার জাইদি (ব্যাটিং কোচ), রিজওয়ান জাভেদ, সিলিয়া সামান ও শাদাব আহমেদ।
নাসিরের বিপক্ষে দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
