একসঙ্গে আসছেন বলিউডের শাহেনশাহ ও বাদশা

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৫:২৯

একজন শাহেনশাহ আর একজন বাদশা। তাদের এক সাথে অভিনীত সব সিনেমা সেগুলো বক্স অফিসে ব্যাপক সফলতার প্রমাণ রেখেছে। করণ জোহরের ‘কাভি আলবিদা না কেহেনা’ সিনেমায় শেষবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তবে খুশির খবর হচ্ছে দীর্ঘ ১৭ বছর পর ফের এক হচ্ছেন বলিউডের এই দুই শীর্ষ তারকা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একসঙ্গে দৌড়াচ্ছেন শাহরুখ-অমিতাভ।

অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে শাহরুখ খানিকটা ইঙ্গিত দিয়েছেন। শাহরুখ সব কথা পরিস্কার করে না বললেও ১৭ বছর পর ‘ওয়াদা’ নামের সিনেমায় তারা আবার জুটি বাঁধবেন কিনা এমন প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন ‘এত বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করা খুব মজার ছিল। এই শুটিংটা আমার কাছে অনুপ্রেরণার। তার সঙ্গে কাজ করতে পারা আশীর্বাদের মতো। শুধু আপনাকে জানাতে চাই, দৌড়ে কিন্তু আমাকে উনি হারিয়ে দিয়েছেন।’

শাহরুখ খান ও অমিতাভ বচ্চন ‘মহব্বতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘পেহেলি’, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ এবং -এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। যদিও ব্রহ্মাস্ত্রতে শাহরুখ- অমিতাভের কোনও একসঙ্গে দৃশ্যে ছিলনা। এদিকে খুব শীঘ্রই ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে শাহরুখকে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

 

আসছে ‘জওয়ান ২’ এর সিক্যুয়েল

ডানকি মানে গাধা নাকি অন্য কিছু

এরপরও বলিউডকেই এগিয়ে রাখছেন দক্ষিণী তারকারা

বলিউড তারকা ও তাদের সন্তানদের বিতর্ক

শাহরুখের পাশে সহশিল্পী নায়িকারাও

বাবার প্রতি কষ্টের কথা জানালো আরিয়ান

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা