সাইবার নিরাপত্তায় শীর্ষে বাংলাদেশ

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৪:৪৬

  সাইবার নিরাপত্তা খাতে সার্ক দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এস্তোনিয়াভিত্তিক ই-গভার্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই)’ বা জাতীয় সাইবার নিরাপত্তা সূচক থেকে উঠে এসেছে এই তথ্য।

বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা হয় এনসিএসআই। এবারের সূচকে বিশ্বের ১৬০টি দেশের মধ্যে গতবারের তুলনায় ২৭ধাপ এগিয়ে ৩৮তম স্থানে আছে বাংলাদেশ। ২০২০ সালের ডিসেম্বরে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম।

সূচকে ৫৯.৭৪ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ৯৬.১০ স্কোর নিয়ে শীর্ষে আছে গ্রিস। ৯২.২১ এবং ৯০.৯১ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আছে চেক রিপাবলিক এবং এস্তোনিয়া।


২০২১ সালের নিরাপত্তা সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৭তম; যুক্তরাজ্য আছে ১৯তম স্থানে। প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র প্রতিনিধি সিঙ্গাপুরের অবস্থান ১৬ নম্বরে। সূচকে শ্রীলংকা ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৬৯ ও ৭০তম স্থানে।

মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স- এনসিএসআই তৈরি করা হয়।

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের এই দ্রুত অগ্রগতি প্রসঙ্গে বাংলাদেশ সরকারের বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, “সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের স্বীকৃতি আমাদেরকে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে”।

 

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

২০২৬ সালের পদার্থবিজ্ঞানের নোবেল: অ্যান্টার্কটিকার বরফে ‘ভূতের’ খোঁজ, নিউট্রিনো কীভাবে বদলে দিচ্ছে মহাবিশ্বকে দেখার ধারণা?

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ

১০০ টুকরা হলো স্যাটেলাইট!

অ্যাপলের বিরুদ্ধে কয়েক শ কোটি ডলার জরিমানা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা