করোনাতেও স্বমহিমায় ‘রাধে’

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৬:৩৮

করোনার এই ঊর্দ্ধমুখী পরিস্থিতিতেও বক্স অফিস কাঁপাতে আসছে 'রাধে'। এই ইদে অর্থাৎ ১৩ মে থিয়েটারে মুক্তি পাচ্ছে সালমান খানের বহু প্রতীক্ষীত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।

বিগত কয়েক বছর ধরেই ঈদ মানেই সালমানের ছবি মুক্তি। যদিও ২০২০ সালে তা সম্ভব হয়নি করোনা মহামারির কারণে। অবশ্য সেই সময়ই ভাইজান কথা দিয়েছিলেন, ২০২১ সালের ঈদে বক্স অফিসে স্বমহিমায় ফিরবেন তিনি। সেই কথা রাখলেন। আবারও জানিয়ে দিলেন ‘রাধে’র মুক্তির তারিখ।

সরকারি সব বিধিনিষেধ মেনে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ফিরবে রাধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান খান ফিল্মস-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ভিউ পরিষেবা প্রদানের মাধ্যমে জি ফাইভ, জি প্লেক্সের পাশাপাশি, ডিটিএইচ অপারেটর্স ডিশ, ডি ২ এইচ, টাটাস্কাই এবং এয়ারটেল ডিজিটাল টিভিতে মুক্তি পাবে এই ছবি। রাধের নির্মাতারা থিয়েটারে মুক্তির পাশাপাশি, বড়িতে বসে দেখার চিন্তাভাবনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

করোনাকালে বেশিরভাগ সময় নিজের পানভেলের ফার্ম হাউসে কাটিয়েছিলেন সালমান। মুম্বাই ফিরে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর শুটিং শুরু করেছিলেন। তার পাশাপাশিই চালিয়ে যাচ্ছিলেন ‘রাধে’র কাজ। মুম্বাই সংলগ্ন কারজাত এলাকার এন ডি স্টুডিওজে সুরক্ষা বিধি মেনেই হয় শুটিং। করোনা পরীক্ষা করেই শুটিংয়ে যোগ দিয়েছিলেন কলাকুশলী এবং অভিনেতা-অভিনেত্রীরা। প্রভু দেবার পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সালমান। সঙ্গে রয়েছেন দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফ।

প্রসঙ্গত, গেল ১৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাধে’র নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে সালমান লিখেছিলেন, ‘ঈদের কমিটমেন্ট করেছিলাম। ঈদেই আসব, কারণ একবার যদি আমি কমিটমেন্ট করে দিই…’। বাকি কথা পূরণ করার দায়িত্ব অনুরাগীদেরই দিয়েছেন সালমান।

বিয়ের সময় পার করেছেন সালমান

অমিতাভ-জ্যাকির সুপ্ত ভালোবাসা

প্রিয় কেউ চলে গেছে- সিদ্ধার্থ শুক্লা

শেহনাজের কোলেই চিরনিদ্রায় সিদ্ধার্থ শুক্লা

সময় এখন কিয়ারার

৭২০ টাকার প্যাকেজে ‘রাধে’

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা