বিয়ের সময় পার করেছেন সালমান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৫:২৫

 

বলিউড সুপারস্টার সালমান খানের বিয়ে নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা হয়ে আসছে। অনেকগুলো প্রেমের সম্পর্কে জড়িয়েছেনও ভাইজান। কিন্তু কোনো সম্পর্ককেই পূর্ণতা দেননি। বাঁধা পড়েননি দাম্পত্যের বাঁধনে। বিভিন্ন সময়ে বিয়ে নিয়ে বিভিন্ন মন্তব্যও করেছেন সাল্লু। কিন্তু নির্দিষ্ট করেননি কিছুই।

আবারও নিজের বিয়ে ইস্যুতে মুখ খুললেন এ নায়ক। গত শনিবার (২ অক্টোবর) শুরু হয়েছে সালমান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৫’। এই সিজনে অংশ নিয়েছেন গায়িকা আফসানা খান। তিনিই ভাইজানের কাছে জানতে চান, বিয়ে করবেন কবে?

জবাবে সালমান খান বলেন, ‘আমি এটা বলব না যে, বিয়ে করার কিছু সময় বাকি আছে। বরং বলব কিছুটা সময় চলে গিয়েছে।’

বিয়ের প্রসঙ্গের পর গায়িকা আফসানা আরও একটি প্রশ্ন করেন সালমানকে। সেটা ছিল, ‘আপনাকে ভাই ডাকা যাবে?’ উত্তরে সাল্লু বলেন, ‘অবশ্যই ডাকুন। কখনো কখনো আমার মনে হয়, আমি যেন গোটা দেশের ভাই হয়ে গেছি!’

সালমানের বিয়ে নিয়ে তার পরিবারের সদস্যদের প্রশ্নের মুখে পড়তে হয়। একবার তার বাবা সেলিম খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঈশ্বরও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না’।

প্রসঙ্গত, সালমান খানের সুবাদে বিগ বস রিয়্যালিটি শো’র জনপ্রিয়তা তুঙ্গে। এ কারণে তিনি অনুষ্ঠানটির জন্য বিপুল অংকের পারিশ্রমিকও নেন। জানা গেছে, এবারের বিগ বসে ১৪ সপ্তাহ সময় দেবেন অভিনেতা। এর জন্য পাচ্ছেন ৩৫০ কোটি রুপি!

বলিউড পর্দায় বাঁধনের অডিশন

কিয়ারার রূপে কী প্লাস্টিকের ছাপ?

এরপরও বলিউডকেই এগিয়ে রাখছেন দক্ষিণী তারকারা

পর্দায় সৌরভ গাঙ্গুলি হবেন কে 

"ভালো চুমু খেতে পারেন এমন পুরুষ পছন্দ"

অমিতাভ-জ্যাকির সুপ্ত ভালোবাসা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা