"ভালো চুমু খেতে পারেন এমন পুরুষ পছন্দ"

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৭:২৩

  

বলিউডের পর্দায় একসময় রূপ-শরীরের আবেদন ছড়িয়েছেন মালাইকা আরোরা। বিভিন্ন আইটেম গানে তার উপস্থিতি দর্শকদের মনে আলাদা আনন্দ দিত। যদিও এখন তিনি সিনেমায় কাজ করেন না বললেই চলে। তবে তার আবেদন কমেনি বিন্দুমাত্র। এখনো নিজেকে পুরোপুরি ফিট রেখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই খোলামেলা ছবি শেয়ার করেন মালাইকা। কখনো জিমের পোশাকে কখনো ঝলমলে পোশাকে কাঁপন ধরান অনুসারীদের হৃদয়ে। কিন্তু মালাইকার হৃদয়ে স্পন্দন তৈরি করে কে? কেমন পুরুষ তার পছন্দ? সম্প্রতি সেই কথাই জানালেন এই মডেল-অভিনেত্রী।

মালাইকা বলেন, “আমার পছন্দের পুরুষকে একটু রাফ হতে হবে। ক্লিন শেভ করা ‘চিকন’ কেউ নয়। দুর্দান্ত ফ্লার্ট করতে পারে, এবং অবশ্যই ভালো চুমু খেতে পারে, এমন পুরুষ পছন্দ আমার।”

অপছন্দের দিকটাও জানাতে ভুল করেননি মালাইকা। জানালেন, যেসব পুরুষ পরনিন্দা-পরচর্চা করে, তাদের একদমই পছন্দ করেন না তিনি।

মালাইকা বর্তমানে ‘সুপারমডেল অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছেন। এখানে তার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন ভারতের তুমুল জনপ্রিয় মডেল ও প্রথম সুপারমডেল খ্যাতি পাওয়া ব্যক্তি মিলিন্দ সুমন। তার কাছেও মালাইকা জানতে চেয়েছেন, কেমন নারী পছন্দ করেন তিনি।

জবাবে সুমন বলেন, “কোনও নারী যদি সাইকো হন সেটাই আমার জন্য যথেষ্ঠ। আমি ‘টার্ন অন’ হয়ে যাই। এছাড়া তাকে হতে হবে লাউডও। মানে চিৎকার, চেঁচামেচি করবে; এইরকম আর কী!”

উল্লেখ্য, মালাইকা আরোরা ব্যক্তিগত জীবনে বিয়ে করেছিলেন অভিনেতা ও নির্মাতা আরবাজ খানকে। ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তারা সংসার করেছিলেন। এরপর বিবাহবিচ্ছেদ। গত কয়েক বছর ধরে অর্জুন কাপুরের সঙ্গে প্রেম ও লিভ-ইন করেন মালাইকা।

বলিউড পর্দায় বাঁধনের অডিশন

কিয়ারার রূপে কী প্লাস্টিকের ছাপ?

এরপরও বলিউডকেই এগিয়ে রাখছেন দক্ষিণী তারকারা

পর্দায় সৌরভ গাঙ্গুলি হবেন কে 

বিয়ের সময় পার করেছেন সালমান

অমিতাভ-জ্যাকির সুপ্ত ভালোবাসা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা