যশের সাথে নামে মিল ছেলের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১

 

অনেক জল্পনা-কল্পনা, বিতর্ক, সমালোচনার পর অবশেষে মা হয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তার কোল আলো করে আসে একটি পুত্র সন্তান। খবরটি ইতোমধ্যে সবাই জেনে গেছেন।

এদিকে নুসরাতের এই সন্তানের নাম রাখা হয়েছে তার প্রেমিক যশ দাশগুপ্তের নামের সঙ্গে মিল রেখে। এমনটাই জানা গেল পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম থেকে। যশের ইংরেজি বানান হলো Yash, এই নামের প্রথম অক্ষরটি নিয়ে নুসরাত তার ছেলের নাম রেখেছেন ঈশান; যেটার ইংরেজি রূপ Yishaan.


যদিও নুসরাত কিংবা যশ কেউই এখনো সন্তানের নাম প্রকাশ করেননি। তবে বিভিন্ন সূত্র মতে, প্রেমিকের নামের অদ্যাক্ষরই থাকছে নুসরাত পুত্রের নামে।

নুসরাত ও যশ প্রেম করছেন প্রায় দেড় বছর ধরে। একসঙ্গে বসবাসও করেন তারা। নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সার্বক্ষণিক দেখাশোনা করেছেন যশ। এমনকি সন্তান জন্মদানের সময়ও পাশে ছিলেন এই অভিনেতা। তাই কারো বুঝতে বাকি নেই, এই সন্তানের পিতা যশই।

উল্লেখ্য, ভালোবেসে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। ২০১৯ সালে বিয়ের পর মাত্র এক বছর টিকেছিল সংসারটি। এরপর নুসরাত জানান, তারা আসলে আইন অনুযায়ী বিয়েই করেননি। কেবল ধর্মীয় রীতি মেনে সহবাস করেছেন। অবশ্য তাদের বিচ্ছেদ নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে ধুয়ে গেলেন নুসরাত

মধুমিতা-যশের ভিডিও!

ত্রিধায় মাতোয়ারা নুসরাতের স্বামী

গুঞ্জন এবার সত্যি হলো

নুসরাতের খবরে সরগরম টলিউড

লিপ সার্জারিতে নতুন লুকে নায়িকারা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা