কৈশোরেই কীর্তি অ্যালকারাজের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫


এখনো চেহারায় লেগে আছে কৈশোরের ছাপ। বয়স মাত্র ১৮। সেই কার্লোস অ্যালকারাজ টেনিস কোর্টে গড়লেন অনন্য এক ইতিহাস। ইউএস ওপেনের পুরুষ এককে ৫ সেটের লড়াইয়ে তিনি হারালেন বিশ্বের তিন নম্বর স্টেফানোস সিৎসিপাসকে হারালেন অ্যালকারাজ।

অ্যালকারাজই কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পা রাখলেন বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের চতুর্থ রাউন্ডে। ১৯৮৯ সালে পিট স্যাম্প্রাস ও মাইকেল চ্যাঙের পর ইউএস ওপেনে এতো বয়সে গড়লেন এই কীর্তি।

১৯৭৩ সালে এটিপি ব়্যাঙ্কিং চালু হয়েছে। এরপর থেকে এখন অব্দি ইতিহাস জানাচ্ছে, এবারই প্রথম কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে প্রথম তিনে থাকা টেনিস তারকাকে হারালেন অ্যালকারাজ। শুক্রবার প্রথম সেটেই সিসিপাস ৬-৩ ব্যবধানে। এরপর দ্বিতীয়টিতে ৪-৬ গেমে জেতেন অ্যালকারাজ। তৃতীয় সেটে টাইব্রেকারে জেতেন তিনিই। চতুর্থ সেটে দারুণভাবে ফিরেন গ্রিসের সিসিপাস। জেতেন ৬-০ গেমে। তারপর ম্যাচ নির্ধারণী সেটে বাজিমাত ২০০৩ সালের ৫ মে জন্ম নেওয়া স্প্যানিশ তরুণ।

৫ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে বাজিমাত অ্যালকারাজের। বিশ্বের তিন নম্বর টেনিস তারকা স্টেফানোস সিসিপাসকে হারিয়ে পুরো মনোযোগটা কেড়ে নিলেন তিনি। ১৯৮৯ সালে পিট স্যামপ্রাস ও মাইকেল চ্যাঙের পর অ্যালকারাজই কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে জায়গা করে নিলেন যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডে।

৫৫ নম্বর বাছাই অ্যালকারাজ এই সাফল্যের পর বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলছেন। বলছিলেন, ‘বুঝতে পারছি না, কোর্টে কী হয়েছে। বিশ্বাস করতে পারছি না, আমি স্টেফানোস সিসপাসকে এক ঐতিহাসিক ম্যাচে হারিয়েছি। আমার জন্য পুরোটাই স্বপ্নের মতো এক ব্যাপার।’

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা

বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: জয়ের মঞ্চ তৈরি, তবু শেষ হাসি নয় বাংলাদেশের!

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

কানাডা কোচের মেসিকে হুমকি

বিদায়ের পর যে বার্তা দিলেন রোনালদো

ভুল স্বীকার করল কনমেবল

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা